এক্সপ্লোর

বেআইনি আর্থিক প্রতিষ্ঠানকাণ্ডে নাম জড়াল জুনিয়র পি সি সরকারের, তলব সিবিআই-এর

কলকাতা: জাদুকর পি সি সরকারকে ম্যারাথন জেরা সিবিআইয়ের। রেস্তোঁরা খোলার জন্য টাওয়ার গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। সিবিআই সূত্রে এমনটাই দাবি। অন্যদিকে, এমপিএসের সম্পত্তি চিহ্নিতকরণের সময় হাইকোর্ট গঠিত কমিটিকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের।   এবার সিবিআই নজরে জাদুকর! বেআইনি আর্থিক প্রতিষ্ঠানকাণ্ডে নাম জড়াল জুনিয়র পি সি সরকারের! তাঁকে ডেকে সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জেরা করলেন গোয়েন্দারা!   সিবিআই সূত্রে দাবি, বাজেয়াপ্ত হওয়া টাওয়ার গ্রুপের বিভিন্ন নথি থেকে জানা গিয়েছে, হাওড়ার ফুলেশ্বরের মুম্বই রোডে একটি রেস্তোরাঁ খোলার পরিকল্পনা ছিল পি সি সরকারের। এ বিষয়ে টাওয়ার গ্রুপের সঙ্গে সাত কোটি টাকার চুক্তি করেছিলেন তিনি। সিবিআই সূত্রে দাবি, টাওয়ার গ্রুপের বেশ কয়েকটি বিজ্ঞাপনও করেছিলেন পি সি সরকার।   সূত্রের খবর, সেই আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিতেই শুক্রবার পিসি সরকারকে তলব করেন সিবিআইয়ের তদন্তকারীরা। এদিন প্রায় সাড়ে তিন ঘণ্টা তাঁকে জেরা করা হয়। সিবিআই সূত্রে খবর, পি সি সরকারের বয়ান খতিয়ে দেখার পর, প্রয়োজন হলে ফের তলব করা হতে পারে।   অন্যদিকে, বেআইনি আর্থিক প্রতিষ্ঠান এমপিএসের সম্পত্তি চিহ্নিতকরণের সময় বিচারপতি এস পি তালুকদারের নেতৃত্বে গঠিত এক সদস্যের কমিটিকে পুলিশি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ১৩, ১৪, ১৫ ও ১৭ জুন লেকটাউন, কৈখালি, পাতিপুকুর ও চৌরঙ্গিতে এমপিএসের সম্পত্তি পরিদর্শনে যাবে কমিটি।  

সেরা শিরোনাম

Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র

ভিডিও

By Election 2026: ৬ অক্টোবর Nandigram ও Rejinagar বিধানসভার উপ নির্বাচন, ৯ অক্টোবর ফল ঘোষণা
West Bengal News | সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! ABP Ananda LIVE
Delhi News | ৭ পড়ুয়ার মৃত্যু, দিল্লিতে PG বিল্ডিংয়ের মালিক গ্রেফতার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট
Nadimul Haque | নাদিমুলের অ্যাকাউন্টের মাধ্যমে দুর্নীতির টাকার লেনদেন? খতিয়ে দেখছে ED | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget