এক্সপ্লোর

রাজ্যে শুরু লকডাউন, অমান্য করলে হতে পারে ৬ মাস জেল ও জরিমানা

করোনাভাইরাসজনিত পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে শুরু লকডাউন। এদিন বিকেল পাঁচটা থেকে শুরু হল রাজ্যে লকডাউন।

কলকাতা: করোনাভাইরাসজনিত পরিস্থিতি মোকাবিলায়  কলকাতা সহ রাজ্যে শুরু লকডাউন। এদিন বিকেল পাঁচটা থেকে শুরু হল রাজ্যে লকডাউন।লকডাউন চলবে শুক্রবার মধ্যরাত পর্যন্ত।কলকাতা-সহ রাজ্যের সব পুর এলাকা লকডাউনের আওতায়।কেউ লকডাউন অমান্য করলে হতে পারে ৬ মাসের জেল। লকডাউন অমান্যে হতে পারে ১০০০ টাকা জরিমানাও। শহরের কোনও কোনও জায়গায় পাঁচটায় লকডাউন শুরুর পরও বন্ধ হয়নি দোকানপাট, রাস্তায় চলছে গাড়ি। রাস্তায় সাধারণ মানুষ।দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানাল পুলিশ। পুলিশের তরফে মাইকে প্রচারও চালানো হয়।  

নির্ধারিত সময়ের কিছুক্ষণের মধ্যেই গড়িয়াহাট সহ শহরের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। দোকানপাট বন্ধ হয়ে যায়। লোকজনও হাতেগোনা। গাড়ি চলাচলও  হাতেগোনা। তবে কোথাও কোথাও এর ব্যতিক্রম দেখা গিয়েছে। রাস্তায় দেখা গিয়েছে বাস, দোকান খোলা। পুলিশ দ্রুত অত্যাবশ্যক পণ্যের দোকান নয়, এমন দোকানগুলি বন্ধ করার নির্দেশ দিয়েছে। ধর্মতলাতেও বাসের সংখ্যা কমে গিয়েছে। কিন্তু এমন অনেকেই রয়েছেন, যাঁরা এখনও গন্তব্যে পৌঁছতে পারেননি।

কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেছেন,  ‘সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্যে বিধিনিষেধ শুরু হয়েছে।বিকেল ৫ থেকে শুরু হয়েছে বিধিনিষেধ।সবাই আইন মেনে চলুন।অপ্রয়োজনে ঘর থেকে বেরোবেন না।নির্দেশ না মানলে আইনি অনুযায়ী ব্যবস্থা। সাধারণের সুরক্ষায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।অপ্রয়োজনীয় যাতায়াত রুখতে নাকা চেকিং।মজুতদারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।এলাকায় তল্লাশি চালাচ্ছেন ওসি এবং ডিসি-রা। পুলিশ কমিশনার বলেছেন,  ‘সাধারণ মানুষ এই বিধিনিষেধ মেনে চলুন। যদি কোনও তথ্য জানাতে চান, তাহলে ১০০ ডায়াল করুন।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget