এক্সপ্লোর

শহরজুড়ে মাদক-চক্র, গ্রেফতার বিধাননগরের প্রাক্তন পুরপ্রধানের নাতি, গ্রুপ স্টাডির নামে বাড়ি থেকেই কারবার

বিধাননগর:  শহরজুড়ে মাদক-চক্র। গ্রেফতার বিধাননগরের প্রাক্তন পুরপ্রধানের নাতি। গ্রুপ স্টাডির নামে বাড়ি থেকেই কারবার। সতর্কতা নিয়ে আগামীকাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এনসিবি। খাস কলকাতাতেই হদিশ মিলেছে মাদক মেশানো ক্যান্ডির! উঠে এসেছে একাধিক কলেজ পড়ুয়ার নাম! একাধিক কলেজের নাম! উদ্বেগজনক এই তথ্য পাওয়ার পর নড়েচড়ে বসল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো! সূত্রের খবর,  আলোচনা করতে চেয়ে বৃহস্পতিবার কয়েকটি কলেজ কর্তৃপক্ষকে ডেকেছে এনসিবি। তাদের কাছে জানতে চাওয়া হবে, পড়ুয়াদের একাংশ যে মাদক-পাচারে জড়িত, তা কি তারা জানত? কখনও কি কোনও সন্দেহ হয়েছিল? অভিযোগের প্রেক্ষিতে কলেজের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? কলেজগুলি কোনও তথ্য দিতে চায় কিনা, তাও জানতে চাইবে এনসিবি। প্রয়োজনে নেওয়া হবে সচেতনতামূলক কর্মসূচি। আগে ধৃত তিনজনকে জেরা করে, সোমবার রাতে সল্টলেক থেকে নিলয় ঘোষ এবং জেরম ওয়াটসনকে গ্রেফতার করে এনসিবি। এদের জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ধৃত নিলয় ঘোষ, বাম পরিচালিত বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত দিলীপ গুপ্তর নাতি। সূত্রের খবর, সল্টলেক সিজে ব্লকের এই বাড়িতে বসেই মাদক পাচারের ব্লু প্রিন্ট তৈরি করা হত বলে জানতে পেরেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা। প্রতিবেশীরা অবাক হলেও, এনসিবি সূত্রে দাবি,শহরের একাধিক পার্টিতে যোগ দিতেন নিলয়। ওই পার্টিগুলিতেও মাদক পাচার করা হত। নিলয় ও জেরমকে জেরা করে, তাঁদের কয়েকজন বন্ধুর খোঁজ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। এনসিবির অনুমান, মাদক পাচার চক্রে ওই বন্ধুদের যোগ রয়েছে! ‘ডিলিং স্পট’ হিসেবে আরও বেশ কয়েকটি জায়গার নাম জানতে পেরেছেন তদন্তকারীরা। সেখানেও অভিযান চালানো হবে। বুধবার ধৃত দু’জনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে বারাসত আদালত।

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget