এক্সপ্লোর

পুজো আসছে, বরাত পেল কুমোরটুলি, প্রতিমা যাবে বিদেশেও

মিন্টু পালের ঠাকুর যাচ্ছে অস্ট্রিয়া আর ফ্রান্সে।

কলকাতা: ২২ অক্টোবর। পঞ্জিকা অনুযায়ী এবার সেদিনই মহাষষ্ঠী আর দুর্গা পুজোর শুভারম্ভ। হাতে সময় ৫ মাস। এরই মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির প্রতিমার বরাত পেয়ে গেলেন কুমোরটুলির মৃৎশিল্পী মিন্টু পাল। গত বছর সন্তোষ মিত্র স্কোয়ারে সোনার দুর্গা প্রতিমা গড়ে তাক লাগিয়ে দিয়েছিলেন পটুয়াপাড়ার মিন্টু দা। তারও আগে দেশপ্রিয় পার্কের বড় দুর্গা, সেই বিস্ময়সৃষ্টিও তৈরি হয়েছিল তাঁরই হাতে। এবার বাজার খারাপ, তাই এখনও সেভাবে বড় পুজোর বায়না হয়নি। তবে মিন্টু পালের ঠাকুর যাচ্ছে অস্ট্রিয়া আর ফ্রান্সে। প্রতিমার বায়না হয়েছে আগেই। ঠিক ছিল, এবছর এপ্রিল কিংবা মে মাসেই প্রতিমা বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু করোনার কারণে কাজ কিছুটা থমকে। প্রতিমা তৈরি তবে একেবারে ফিনিশ হয়নি। এবিপি আনন্দকে শিল্পী জানিয়েছেন, “শীতলা পুজো হচ্ছে না। লক্ষ্মী, গণেশের বাজারও খারাপ গিয়েছে। আগে থেকে কথাবার্তা হয়ে থাকার কারণে অস্ট্রিয়া আর ফ্রান্সে ঠাকুর পাঠাব।”

‘খেয়ে পরে বাঁচবে, তারপরই না পুতুল কিনবে’, করোনায় হাহাকার কৃষ্ণনগরের পুতুলপট্টিতে

মহামারী করোনার কারণে পরিবহণের সব মাধ্যমই  তো বন্ধ। বিদেশে প্রতিমা  পাঠাবেনই বা কীভাবে? মিন্টু পালের উত্তর, “লকডাউন কেটে গেলেই কথা বলব। জাহাজে না গেলে বিমানে পাঠাব। তবে এখনই সেসব নিয়ে পাকাপোক্ত কোনও কথা হয়নি।”

এদিকে করোনার কারণে নিউ জার্সিতে প্রতিমা পাঠাতে পারলেন না প্রদ্যুৎ পাল। ঠিক ছিল, এবছর আমেরিকার নিউ জার্সির দুর্গোৎসব কমিটি কুমোরটুলি থেকে নতুন প্রতিমা নিয়ে গিয়ে পুজো করবে। তবে কোভিড-১৯-এর মারণ থাবায় সেদেশের যা অবস্থা তাতে কুমোরটুলি থেকে এবছর প্রতিমা নিচ্ছে না তারা। প্রাথমিক কথা বার্তা হলেও ব্রিটেনেও যাচ্ছে না শিল্পভারতীর তৈরি ফাইভার প্রতিমা। বায়না বলতে এখনও পর্যন্ত কাকিনাড়ার একটি পুজোর বরাত পেয়েছেন প্রদ্যুৎ পাল।

উৎসাহ থাকলেও পুজো নিয়ে এখনই কোনও বিশেষ পরিকল্পনা নেই শিল্পী পরিমল পালেরও। থিমমেকার পরিমল এবার স্রেফ দমদমের তরুণ সঙ্ঘের পুজোই করবেন। তবে করোনার কারণে কাটছাট হতে পারে বাজেটে। পুজো কমিটির সঙ্গে একদফা কথা হলেও পাকাপাকি কোনও পরিকল্পনা করা হয়নি বলেই জানিয়েছেন শিল্পী। যদিও পরিমল পাল বলেন, “হাতে ২ মাস সময় পেলেই খেলা ঘুরিয়ে দেওয়া যাবে। ভাল কিছু ভাবনা বাস্তবায়িত করা সম্ভব।”

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget