এক্সপ্লোর

‘খেয়ে পরে বাঁচবে, তারপরই না পুতুল কিনবে’, করোনায় হাহাকার কৃষ্ণনগরের পুতুলপট্টিতে

করোনায় কেমন আছে ঘূর্ণির ঐতিহ্যের পুতুলপট্টি?

ঘূর্ণি: কেমন আছে কৃষ্ণনগর? করোনায় কেমন আছে ঘূর্ণির ঐতিহ্যের পুতুলপট্টি? এক কথায়, ভাল নেই। খুব খারাপ। খুবই খারাপ অবস্থায় রয়েছে পুতুলপট্টি। ৫০ দিন হয়ে গেল লকডাউনের। কোনও গাড়িঘোড়া চলছে না। মানুষ ঘরবন্দি। কত মানুষ চাকরি হারিয়েছে, তার ইয়ত্তা নেই। এই অবস্থায় কে আসবে নদিয়ায়? কে আসবে কৃষ্ণনগরের ঘূর্ণি তে? কে কিনবে পুতুল? সকাল, বিকেল, সন্ধ্যা, রাত, চারবেলাতেই জগদ্বিখ্যাত পুতুলপট্টিতে এখন একাধিপত্য স্রেফ নিস্তব্ধতার। সিংহভাগ দোকানই বন্ধ। বন্ধই পরে রয়েছে বড় বড় শিল্পীদের স্টুডিও। কাজই তো হচ্ছে না। এমনই করুণ অবস্থা যে বরাত পাননি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী সুবীর পালও।

‘খেয়ে পরে বাঁচবে, তারপরই না পুতুল কিনবে’, করোনায় হাহাকার কৃষ্ণনগরের পুতুলপট্টিতে (সরস্বতী প্রতিমার চোখ আঁকছেন শিল্পী সুবীর পাল)

বিগত কয়েকবছর বাদকুল্লার অনামী ক্লাব ও তাঁত ‘সম্রাট’ বীরেন বসাকের বাড়ির দুর্গা প্রতিমা বানান সুবীর পাল। শুধু দুর্গা প্রতিমাই নয়, ফুলিয়ার বসাক বাড়ির কালী পুজো, সরস্বতী পুজোতে সুবীর পালের প্রতিমা ছিল একবারে বাঁধাধরা। যা দেখতে লোকসমাগমও নেহাত কম হত না। ফুলিয়া নেমে বসাকবাড়ি বললেই একনামে সবাই চেনে। এবার বসাক বাড়িতে পুজো হলেও সেই মেজাজ থাকবে না। সুবীর পাল নিজেই বলছেন, “এই অবস্থায় জাকজমকভাবে পুজো না করাই ভাল। যত লোক সমাগম হবে, বিপদ বাড়বে। এমনিতে পয়লা বৈশাখের মতো শুভ দিন দেখেই ঠাকুর বায়না হতো। এবার হয়নি।”

অনামী ক্লাবের ঠাকুর গড়ার কাজ এখনও শুরুই করেননি মৃৎশিল্পী বীরেন পালের পুত্র সুবীর। তাঁর আশঙ্কা, সেপ্টেম্বরের আগে করোনা নিয়ে কোনও আশার আলোই নেই।

তাঁর কথাতেই উঠে এল নদিয়ার ঘূর্ণির দুর্বিসহ অবস্থার কথা। তিনি বলেন, “প্রাণে বাঁচলে তো শখ মেটাবে। অন্ন, বস্ত্র আর বাসস্থানের চাহিদা পূরণ হলে তবেই না মানুষ শখের কথা ভাববে। পুতুল তো শৌখিন জিনিস। গাড়িঘোড়াই তো চলছে না, এখন কে আসবে ঘূর্ণিতে? কে কিনবে পুতুল!”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget