এক্সপ্লোর

নৌবাহিনীর চতুর্থ ফাস্ট অ্যাটাক ক্র্যাফটের উদ্বোধন হল গার্ডেনরিচে

কলকাতা: গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) নির্মিত ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি চতুর্থ তথা শেষ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্র্যাফট (ডব্লিউজেএফএসি)-এর উদ্বোধন করা হল বৃহস্পতিবার। এদিন কলকাতায় জিআরএসই-র রাজাবাগান ডকে জাহাজের ‘হাল’ বা মূল কাঠামোকে প্রথমবার জলে ভাসানো হল। নৌবাহিনীর পরিভাষায় যাকে বলা হয় ‘লঞ্চ’ করা। এবার তাতে বিভিন্ন রকমের যন্ত্রপাতি লাগানো হবে। তারপর তা নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। জাহাজের আয়ুর ক্ষেত্রে লঞ্চিং-এর দিন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, বলা যেতেই পারে, এদিনই জাহাজের ‘জ্ন্ম’ হল। এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভাইস অ্যাডমিরাল জয়ন্ত কোর্ডে। নৌবাহিনীর প্রথা মেনে জাহাজটির সূচনা করেন তাঁর স্ত্রী অরুণা। এদিন উপস্থিত ছিলেন জিআরএসই-র সিএমডি রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) এ কে ভার্মা এবং নৌবাহিনীর অন্যান্য পদাধিকারীরা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি ছোট্ট দ্বীপের নামের আদলে জাহাজটির নামকরণ করা হয়েছে ‘তারাসা’। ৪৮ মিটার দৈর্ঘ্য এবং ৭.৫ মিটার প্রস্থের এই জাহাজটির মোট ভর প্রায় ৩১৫ টন। জানা গিয়েছে, এটি ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ নট (৬৫ কিলোমিটার) গতি তুলতে সক্ষম। অন্যদিকে, ১২-১৪ নট গতিতে এটি ২ হাজার নটিক্যাল মাইল (৩,৭০০ কিলোমিটার) পর্যন্ত একটানা জলে থাকতে পারবে বলে অনুমান। এই জাহাজে অফিসার ও নাবিক মিলে মোট ২৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে।  

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget