এক্সপ্লোর

আদালতে গোপন জবানবন্দি পেশ, সামিকে গ্রেফতারের দাবি হাসিনের, কাল দুর্নীতির অভযোগের তদন্ত রিপোর্ট জমা দেবে বোর্ড

কলকাতা:  এবার সরাসরি মহম্মদ সামিকে গ্রেফতারের দাবি স্ত্রী হাসিন জাহানের। এদিন আলিপুর আদালতে প্রায় ২ ঘণ্টা ধরে গোপন জবানবন্দি দেন তিনি। সুবিচারের আশায় দেখা করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে। গেলেন কালীঘাটের বাড়িতে। মহম্মদ সামির বিরুদ্ধে তাঁর একের পর এক বিস্ফোরক অভিযোগে উত্তাল হয়েছে দেশ। এতদিন তাঁর, দাবি ছিল সর্বসমক্ষে ক্ষমা চান ভারতীয় পেসার। কিন্তু, এবার সরাসরি নিজের স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের গ্রেফতারের দাবি তুললেন হাসিন জাহান। এদিন আলিপুর আদালতে গোপন জবানবন্দি দেন তিনি। দুপুর ২ টো নাগাদ আদালত চত্বরে আসেন হাসিন। আলিপুর আদালতের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন। দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত টানা দু’ঘণ্টা চলে গোপন জবানবন্দি দেওয়ার প্রক্রিয়া। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী বিচারক নিজেই এক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করেন। সেজন্য মামলার ক্ষেত্রে ও পরবর্তী পর্যায়ে গোপন জবানবন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ হিসেবে বিবেচিত হয়। এরপর হাসিনের গন্তব্য কালীঘাট। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানিয়ে আসছিলেন হাসিন। এদিন সরাসরি কালীঘাটে তাঁর বাড়ি গিয়ে লিখিত আবেদনপত্র জমা দেন। এদিকে, সামির দুবাই-যোগ প্রসঙ্গে লালবাজারের চিঠির উত্তরে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বিসিসিআই। লালবাজারসূত্রে খবর, বোর্ডের রিপোর্টে জানানো হয়েছে, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুবাইয়েই ছিলেন সামি। তবে, ব্যক্তিগত কাজে তিনি সেখানে গিয়েছিলেন কি না, তাঁর সঙ্গে কেউ ছিল কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি। অন্যদিকে, উত্তরপ্রদেশের আমরোহায় এদিন ফের সামির পৈতৃক ভিটেতে হাজির কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। জিজ্ঞাসাবাদ করলেন বাড়ির মহিলাদের। আশ্চর্যের বিষয় হল, সামি ও তাঁর পরিবারের যে চার সদস্যের বিরুদ্ধে অভিযোগ এনেছেন হাসিন, তাঁরা কেউই সেখানে নেই। গোয়েন্দারা জেনেছেন, কয়েকদিন আগেই আমরোহার বাড়ি ছেড়ে তাঁরা চলে গিয়েছেন। কিন্তু, কোথায় গিয়েছেন, কেউ জানে না বলে লালবাজারসূত্রে খবর। যাবতীয় বিতর্কের মধ্যেই কিন্তু, দিল্লিতে অনুশীলনে নেমে পড়েছেন মহম্মদ সামি। সামি বিতর্কের জল কোনদিকে গড়ায়, তা জানতেই উৎগ্রীব সবাই।

-

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget