এক্সপ্লোর

Junior Mridha Murder: জুনিয়র খুনের দিন নিজের ফোন থেকে বহু এসএমএস মুছে ফেলেন প্রিয়ঙ্কা, পুনরুদ্ধার করল ফরেন্সিক

এসএমএস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রিয়ঙ্কাকে জেরা করছেন তদন্তকারীরা

কলকাতা: জুনিয়র মৃধা খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে খবর, খুনের দিন নিজের মোবাইল ফোন থেকে একাধিক এসএমএস মুছে দেন জুনিয়রের বান্ধবী প্রিয়ঙ্কা চৌধুরী।

খুনের আগে ও পরে এসএমএসগুলি করা হয়েছিল। মুছে দেওয়া এসএমএসগুলি চণ্ডীগড়ের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে পুনরুদ্ধার করেছে সিবিআই।

সূত্রের খবর, সেই সমস্ত এসএমএস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রিয়ঙ্কাকে জেরা করছেন তদন্তকারীরা। পাশাপাশি, ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে জুনিয়রের বন্ধু এক প্রযোজককে।

এছাড়াও, সল্টলেকের বাসিন্দা প্রিয়ঙ্কার দুই পরিচিতকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সামনের সপ্তাহে তাদের ডেকে পাঠানো হয়েছে। খবর সিবিআই সূত্রে।

প্রিয়ঙ্কার আইনজীবী জানিয়েছেন, এসএমএস সংক্রান্ত তথ্য আগেই সংগ্রহ করেছিল সিবিআই।

এর আগে, শুক্রবার দুপুরে নিহতের মা শ্বেতা মৃধার সামনে বসিয়ে ধৃত প্রিয়াঙ্কা চৌধুরীকে সাড়ে চারঘণ্টা জেরা করে সিবিআই।

সিবিআই সূত্রে খবর, কিন্তু প্রিয়াঙ্কাকে কী প্রশ্ন করা হয় তা স্পষ্ট করেনি সিবিআই। সন্ধে ৭টা নাগাদ, সিবিআই অফিস থেকে বের হন জুনিয়রের বাবা-মা।

পরে, শ্বেতা মৃধা জানান, প্রিয়ঙ্কা খুনের কথা স্বীকার করেনি।

সিবিআই সূত্রে খবর, ২০১১ সালের ১২ জুলাই রাত ৯টা ২০ মিনিটে জুনিয়র ও প্রিয়াঙ্কার মধ্যে ফোনে শেষ কথা হয়। রাত ৯টা ৪০ মিনিটে জুনিয়রের মোবাইল থেকে শেষ মেসেজ যায় প্রিয়ঙ্কার ফোনে। লেখা হয়, আজ তোমার স্বামী বাড়িতে নেই। তাহলে তুমি আমার সঙ্গে দেখা করলে না কেন?

গোয়েন্দা সূত্রে দাবি, প্রিয়ঙ্কার তরফে এই হোয়াটসঅ্যাপ মেসেজের উত্তর দেওয়া হয়নি। এর এক ঘণ্টা পরই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধার থেকে প্রিয়াঙ্কাকে ফোন করেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

ওই দিন রাতেই জুনিয়রের মৃতদেহ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধার থেকেই উদ্ধার হয়। গোয়েন্দাদের দাবি, প্রিয়াঙ্কার ফোন থেকে টালিগঞ্জের এক প্রযোজকের নাম পেয়েছে সিবিআই।

খুনের দিন ওই প্রযোজকের সঙ্গে ফোনে ১৪ বার কথা হয় ধৃতের। বৃহস্পতিবারের পর শুক্রবারও প্রিয়াঙ্কার গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

গোয়েন্দা সূত্রে খবর, ঘটনার দিন রাত ৮টা নাগাদ বাড়ি থেকে একা বেরিয়েছিলেন জুনিয়র। রাত ৮টা ৪৫ মিনিটে সল্টলেকের ৯ নম্বর ট্যাঙ্কের কাছে জুনিয়রকে বাইকে চড়ে যেতে দেখা যায়। পেট্রলপাম্পের সিসি ক্যামেরা থেকে পাওয়া ওই ফুটেজে জুনিয়রের বাইকের পিছনে একজনকে বসে থাকতে দেখা গেছে।

ওই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget