এক্সপ্লোর

শপথগ্রহণের দিনই তৃতীয় ফ্রন্টের জল্পনা, দরজা খোলা রাখলেন মমতাও

কলকাতা: রেড রোডের শপথ অনুষ্ঠানে ফের তৃতীয় বিকল্পের জল্পনা। জল্পনা উস্কে অঞ্চলিক দলের নেতাদের নানা মন্তব্য। পথ খোলা রাখলেন তৃণমূলনেত্রীও। শপথে উপস্থিত থাকলেও তৃতীয় বিকল্পের জল্পনাকে কটাক্ষ করতে ছাড়েননি অরুণ জেটলি। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রীয় ফ্রন্টের কথা বলে আসছেন। কখনও কেজরীবালের আমন্ত্রণে দিল্লি গিয়েছেন, কখনও নীতীশ কুমারের শপথে পটনায়। কখনও পৌঁছে গিয়েছেন এক্কেবারে লালুর বাড়িতে। আর এহেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণে উপস্থিত আঞ্চলিক প্রধানরা। মুখ্যমন্ত্রীও তাঁর খুশি চেপে রাখেননি। বলেছেন, সবাই এসেছে, খুব খুশি। এটা মনে রাখব। রেড রোডে এ দিন একফ্রেমে মমতা-নীতীশ-কেজরীবাল। পাশাপাশি লালুপ্রসাদ যাদব-ফারুক আবদুল্লা। একদিকে এমন ছবি, আরেক দিকে জল্পনা উস্কে দিয়ে নানা জনের নানা মন্তব্য। আরজেডি সভাপতি লালুপ্রসাদ যাদব বলেন, সমমনোভাবাপন্ন, ধর্মনিরেপক্ষ দলগুলি বসে বৈঠক করব। কেন্দ্র থেকে বিজেপিকে হঠানো জরুরি।

হাজির নীতীশ-কেজরীবাল-লালুপ্রসাদ-ফারুক

একধাপ এগিয়ে তৃতীয় বিকল্পের জল্পনা আরও উস্কে দিয়েছেন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্যাট্রন ফারুক আবদুল্লা। তিনি জানিয়ে দেন, তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে খোলা। একানেই থামেননি জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফ্রন্টের নেতা হিসেবে অন্যদের সঙ্গে মমতাও সমান দাবিদার বলে অভিহিত করেন তিনি। আবদুল্লা বলেন, ফ্রন্টের নেতা অনেকেই হতে পারেন, এমনকী মমতাও হতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এখনই হাতের তাস বের করতে রাজি নন।  ডবল সেঞ্চুরি করে মুখ্যমন্ত্রীত্বের দ্বিতীয় ইনিংস শুরু করা মমতা জানিয়ে দেন, ফারুকজি, লালুজি হোক না। আমি খুশি হব। তবে, শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও, তৃতীয় বিকল্পের জল্পনাকে কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি অরুণ জেটলি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মতে, ফেডেরাল ফ্রন্ট হল একটা ব্যর্থ প্রয়াস ও চিন্তাভাবনা। মোদীর নেতৃত্বাধীন বিজেপি বর্তমানে প্রবল শক্তিমান, অন্যদিকে প্রধান বিরোধী কংগ্রেস ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এই পরিস্থিতিকে কি সত্যিই কোনও তৃতীয় বিকল্প গঠন সম্ভব? অকংগ্রেসি-অবিজেপি জোট কি আদৌ সাফল্যের মুখ দেখতে পারে? তারই কি সলতে পাকানো শুরু হল রেড রোড থেকে? উত্তর ভবিষ্যতের গর্ভে।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget