এক্সপ্লোর

‘ডিক্টেটর’ মোদীর বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার ডাক মমতার

কলকাতা: সমস্ত সিদ্ধান্তই চাপিয়ে দিচ্ছে কেন্দ্র। ‘অঘোষিত আর্থিক জরুরি অবস্থা’ চলছে। বিধানসভায় অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে টানলেন হিটলার, স্ট্যালিনের প্রসঙ্গও। নোট বাতিলের বিরুদ্ধে বিজেপি ছাড়া, বাকিদের একজোট হতে আহ্বান মুখ্যমন্ত্রীর। পাশাপাশি, কংগ্রেস ও বামেদের খোঁচা দিতেও ছাড়েননি তিনি। নোট বাতিলের পর থেকেই আক্রমণ অব্যাহত রেখেছেন। সোমবার রাজ্য বিধানসভায়, মোদী সরকারের বিরুদ্ধে সেই আক্রমণের সুরকে সপ্তমে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, আমার জমানো টাকা। কর মেটানো টাকা ব্যাঙ্কে রাখা। উনি বলছেন তোলা যাবে না। উনি কি অভিভাবক? অঘোষিত জরুরি অবস্থা চালানো হচ্ছে। অর্থনীতিতে ধস নেমেছে। যা ইচ্ছে তাই করছে, মোদী ভাবছে উনি ভগবান। যা বলবে তাই লোকে মানবে। যা বলবে তাই করবে। কিন্তু এটা ভারত, এখানে গণতন্ত্র চলে, একনায়কতন্ত্র চলে না। মোদীকে আক্রমণ করতে গিয়ে হিটলার, স্ট্যালিনের প্রসঙ্গও টেনে আনেন মুখ্যমন্ত্রী বলেন, চা ওয়ালা হয়ে ক্ষমতায় এসেছিলেন, এখন সব লুঠ করে পালাচ্ছো না তো? হিটলার, স্ট্যালিন, বিন তুঘলকও এরকম করতে পারেনি। হিটলারের প্রেতাত্মা থাকলেও চমকে উঠত! কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি নিয়েও এদিন প্রধানমন্ত্রীর দিকে তীব্র কটাক্ষ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। বলেন, কালো টাকার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? কত টাকা কালো টাকা উদ্ধার করতে পেরেছো? শুধু নিজের ইগোর জন্য ম্যান মেড ডিজাস্টার করা হল। এখানেই না থেমে, মমতা আরও একবার টেনে এনেছেন টোলপ্লাজায় সেনাবাহিনীর সমীক্ষার প্রসঙ্গ। ফের তুলেছেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপের অভিযোগ। বলেন, কিছু বললেই আর্মি পাঠাচ্ছে। নবান্নর সামনে কেন আর্মি প্রশ্ন মুখ্যমন্ত্রীর। মোদীকে আক্রমণ করায় পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছে বিজেপিও। মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেন, আদৌ দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি নয়। ২৮জন মুখ্যমন্ত্রীর মধ্যে একমাত্র উনিই বিরোধিতা করছেন। যদিও, দমে যাওয়ার লোক যে তিনি নন, এদিন তা ফের বোঝালেন মমতা। বিজেপি নেতৃত্বধীন এনডিএ সরকার হোক কিংবা প্রধানমন্ত্রী, বিধানসভার বক্তৃতায়, আক্রমণের প্রতিটি ক্ষেত্রেই সাধারণ মানুষের দুর্ভোগকে হাতিয়ার করেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে নোট বাতিল ইস্যুকে এদিন ফের উত্থাপন করে বিরোধীদের এক হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বলেন, সিবিআই-ইডিকে দিয়ে হুমকি দিচ্ছে। রাহুল গাঁধীর ট্যুইটার অ্যাকান্ট হ্যাক। নানাভাবে হেনস্থা করা হচ্ছে।অর্থ দফতরে ২ জন অফিসার পাঠাচ্ছে। যাদবপুরে আগুন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক পিআইবির রিলিজ বের করছে। মুখ্যমন্ত্রী বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের ডাক দিলেও, তাল কেটে যায় শুরুতেই। বক্তা তালিকায় মানস ভুঁইয়ার নাম দেখে তীব্র প্রতিবাদ জানায় কংগ্রেস। তারা প্রশ্ন তোলে, যাঁর বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইনে অভিযোগ আনা হয়েছে, তিনি কি করে বক্তা হন? অধ্যক্ষ বলেন, কোনও বিধায়ক বলতে চাইলে, তিনি সেই অনুমতি দিতেই পারেন। এরপরই সভা থেকে ওয়াক আউট করে কংগ্রেস। তাদের সঙ্গে ওয়াক আউট করলেও মিনিট পাঁচেক পরে ফিরে আসে বামেরা। যদিও প্রশ্ন উঠছে, শাসক দলের আহ্বানে সাড়া দিয়ে কি বিজেপি বিরোধিতায় একজোট হবে সবাই? বিধানসভায় কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর প্রতিক্রিয়া, মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বিজেপিকে আক্রমণ করেন, কখনও আবার মন্ত্রীও হন! নিজের রাজনৈতিক সুবিধা অনুযায়ী একেক সময় একেক কথা বলেন। তাই ওনাকে বিশ্বাস করা যাবে না। বিজেপি-বিরোধী লড়াই আমাদের ছিল, আছে, থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান সম্পর্কে সাংবাদিক বৈঠকে কোনও মন্তব্য করতে চাননি সুজন চক্রবর্তী। তবে নোট বাতিল নিয়ে মোদীর সমালোচনার পাশাপাশি, চিটফান্ডকাণ্ডের প্রসঙ্গও উস্কে দিয়েছেন তিনি। পাল্টা মমতাও সিপিএমকে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি। বলেন, বনধ ডেকে আপনারা তো সাইন বোর্ড হয়ে গিয়েছেন। রাহুলের পাশে দাঁড়ালেও, প্রদেশ কংগ্রেস এখনও মুখ্যমন্ত্রীর চক্ষুশূল। বলেন, সব জায়গায় সব দল একসঙ্গে কাজ করছে। বেঙ্গল ব্যতিক্রম। কংগ্রেস সাইনবোর্ড হয়ে গিয়েছে, তাতেও লজ্জা নেই! সব মিলিয়ে নোট ইস্যুতে জাতীয় রাজনীতির পাশাপাশি আরও তপ্ত হল রাজ্য-রাজনীতিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget