এক্সপ্লোর

কমল শোভন চট্টোপাধ্যায়ের নিরাপত্তা, জেড প্লাস ক্যাটেগরি থেকে করা হল জেড

কলকাতা: মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের নিরাপত্তা জেড প্লাস ক্যাটিগরি থেকে কমিয়ে করা হল জেড। অন্যদিকে, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমের নিরাপত্তার বহর বাড়াল রাজ্য সরকার। ওয়াই থেকে বাড়িয়ে করা হল জেড। সূত্রের খবর, এ দিন সকালে দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা নিয়েই বের হন মেয়র। কনভয়ে ছিল -- পাইলট ভ্যান, তারপর মেয়রের গাড়ি, এরপর বুলেট প্রুফ গাড়ি। তার পিছনে তিন-চারটি গাড়ির এসকর্ট। সূত্রের দাবি, বিধানসভা যাওয়ার সময়, মাঝপথেই জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা তুলে নেওয়া হয়। সরে যায় পাইলট ভ্যান, বুলেটপ্রুফ গাড়ি এবং এসকর্ট থেকে একটি গাড়ি।

একদিকে মেয়রের তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা কমে হল জেড। অন্যদিকে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমের নিরাপত্তা ওয়াই থেকে বাড়িয়ে করা হল জেড ক্যাটিগোরি। মেয়র অবশ্য দাবি করেন, তিনি নিরাপত্তা নিয়ে ভাবিত নন। সিকিউরিটি নিয়ে কোনও দিন ভাবিত নই। অভিমানী মেয়র বলেন, যারা ভাবিত হয়েছিলেন তারা বলতে পারবেন। একটা সময় ছিল যখন বাড়ি থেকে বের হলে ফিরব কি না তার ঠিক ছিল না। একদিন রক্তাক্ত হয়ে ফিরি। মা বাবাকে বলেছিল আমাকে দেখে আসতে। বাবা তখন বলেছিলেন, একদিন নিথর দেহও ফিরতে পারে।

এ সব কথা বলতে বলতে গলা বুজে আসছিল মেয়রের। বলেন, আমার ব্যক্তি জীবনে যা ঘটেছে তা যেন সমালোচক, শত্রুদের জীবনেও না ঘটে। আমি এক কাপড়ে বেরিয়ে এসেছি। দক্ষিণ কলকাতায় থাকি। প্রয়োজনীয় অনেক কিছু আছে। সম্মান ও বিশ্বাসযোগ্যতা এই দুটো যেন কখনও প্রশ্নের সামনে না পড়ে। লয়ালটিও। সম্প্রতি, স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবীর বিরুদ্ধে পর্ণশ্রী থানায় দু-দুটি লিখিত অভিযোগ দায়ের করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। প্রথমটি ১৯ ফেব্রুয়ারি অভিযোগপত্রে শোভন চট্টোপাধ্যায় লেখেন, স্ত্রী রত্নার মদতে তাঁর বাড়িতে অসত্‍ উদ্দেশ্যে অনুপ্রবেশ করেন স্ত্রীর বান্ধবী ঝুমা সাহা। এরপর ২৪ ফেব্রুয়ারি ফের পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেন মেয়র। তাঁর দাবি, পুলিশকে জানানো সত্বেও ফের তাঁর বাড়িতে জোর করে ঢুকে পড়েন ঝুমা। বাধা দেওয়ায় তাঁর সহকারীকে হুমকি দেওয়া হয়। দেওয়া হয় প্রাণনাশের হুমকিও। এ সব মিথ্যে অভিযোগ বলে উড়িয়ে দিয়েছেন মেয়র পত্নী। এই চাপানউতোরের মাঝেই মেয়রের নিরাপত্তা জেড প্লাস থেকে কমে জেড ক্যাটিগরি করে দিল রাজ্য সরকার। ষড়যন্ত্রের তত্ত্বও পুরোপুরি খারিজ করলেন না মেয়র। বলেন, আমি সাদা চোখে দেখতে পারছি না। যদি কিছু ঘটে থাকে আজ না কাল সামনে আসবে।

শুনুন মেয়রের প্রতিক্রিয়া--

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget