এক্সপ্লোর

ধৃত মুসার সঙ্গে কাশ্মীর ও দিল্লির আইএস জঙ্গি মডিউলেরও যোগ ছিল, জেরায় মিলেছে তথ্য

কলকাতা: শুধু তামিলনাড়ু আর পশ্চিমবঙ্গই নয়, সিআইডি-র হাতে ধৃত মুসার সঙ্গে দিল্লি ও কাশ্মীরের আইএস জঙ্গি মডিউলেরও যোগাযোগ ছিল। ২০১৫ সালে দিল্লি ও কাশ্মীরে গিয়েছিল সে। রীতিমতো এক মাস করে বাড়ি ভাড়া নিয়ে মুসা ছিল ওই দুই রাজ্যে। মুসাকে টানা জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য মিলেছে। মুসার কাছ থেকে পাওয়া গিয়েছে কাশ্মীর ও দিল্লির বেশ কয়েকজন সন্দেহভাজনের নাম ও মোবাইল নম্বর। সিআইডি, এনআইএ এবং কেন্দ্রীয় গোয়েন্দারা একযোগে ওইসব সন্দেহভাজনদের চিহ্নিত করার কাজে নেমেছেন। মুসার গতিবিধি যে নানা রাজ্যে ছড়িয়েছিল, তা জানতে পেরে গোয়েন্দারা রীতিমতো উদ্বিগ্ন। জেরার মুখে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারদর্শী মুসা কাশ্মীর ও দিল্লিতে গিয়ে কারও সঙ্গেই বিশেষ যোগাযোগ করেনি বললেও গোয়েন্দারা তা বিশ্বাস করছেন না। গোয়েন্দাদের মতে, নির্দিষ্টভাবে সিরিয়ার নির্দেশেই মুসা ওই দুই জায়গায় গিয়েছিল আইএস মডিউলগুলিকে সক্রিয় এবং সদস্য জঙ্গিদের আরও উদ্বুদ্ধ করার কাজে। শুধু তাই নয়, গোয়েন্দাদের আশঙ্কা, মুসা দিল্লি ও কাশ্মীরের মডিউলগুলির নাশকতা চালানোর পরিকল্পনা সম্পর্কেও অবগত। জেরায় মুসার কাছ থেকে সেগুলি জানাই এখন গোয়েন্দাদের কাছে বড় চ্যালেঞ্জ। সূত্রের খবর, দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের বড় শহরগুলিতে অনেকদিন থেকেই আইএসআইএস হামলা চালানো, অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সেই কারণেই ইন্ডিয়ান মুজাহিদিন, জৈয়শ-এ-মহম্মদ এমনকি আল-কায়েদার মতো জঙ্গি সংগঠগুলির সঙ্গে একসময়ে যুক্ত ছিল এমন যুবকদের দিয়েই আইএসআইএস নানা জায়গায় মডিউল তৈরির কাজ চালাচ্ছে। প্রসঙ্গত, আইএস-র শীর্ষ নেতা এবং ভারতে যাবতীয় জেহাদি মডিউল তৈরির দায়িত্বপ্রাপ্ত শফি আরমার নিজেই কর্ণাটের ভাটকলের বাসিন্দা এবং প্রাক্তন আইএম জঙ্গি নেতা। গোয়েন্দাদের আশঙ্কা, সেই কারণেই শফি আরমার ওরফে ইউসুফ নতুন যুবকদের দলে টানার পাশাপাশি, তার পুরনো জঙ্গি যোগাযোগকেও ভারত জুড়ে মডিউল নেটওয়ার্ক ছড়ানোর কাজে লাগাচ্ছে। গোয়েন্দাদের আশঙ্কা যে অমূলক নয়, তার প্রমাণ গত ৬ মাসে দিল্লি পুলিশ আইএস মডিউলের সক্রিয় জঙ্গি সন্দেহে ৮ জনকে গ্রেফতার করেছে। বহু সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদও চালাচ্ছে দিল্লি পুলিশের জঙ্গি দমন শাখার গোয়েন্দারা। সিআইডি সূত্রে খবর, কেন্দ্রীয় গোয়েন্দাদের সাহায্য নিয়ে মুসার কাছ থেকে পাওয়া সন্দেহভাজনদের যেমন চিহ্নিত করার চেষ্টা চলছে, তেমনই দিল্লি ও কাশ্মীরে সাম্প্রতিক অতীতে আইএস সন্দেহে যারা গ্রেফতার হয়েছে, তাদের ছবি ও তথ্য আনিয়ে মুসাকেও দেখানোর তোড়জোড় চলছে। সবমিলিয়ে বলা যেতে পারে, দেশ জুড়ে আইএস জঙ্গিদের বর্তমান গতিবিধি জানতে কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দাদের কাছে মুসাই এখন তুরুপের তাস।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget