এক্সপ্লোর

পিয়ারলেস হাসপাতালে নার্সিং ছাত্রীর আত্মহত্যা, এলাকা রণক্ষেত্র, প্রহৃত চিত্র সাংবাদিক

কলকাতা: ই এম বাইপাসের ওপর পিয়ারলেস হাসপাতালের ভেতরেই এক নার্সিং ছাত্রী আত্মহত্যা করলেন। আর এই ঘটনা ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল হাসপাতাল চত্বর। ওই মৃত্যু ঘিরে বিক্ষোভরত ছাত্রীদের পুরুষ নিরাপত্তারক্ষীরা মারধর করেছেন বলে অভিযোগ। সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদেরও মারধর করা হয়েছে। অভিযোগ, গতকাল নার্সিং ছাত্রীদের পরীক্ষার ফল নিয়ে অভিভাবকদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠকে কয়েকজন ছাত্রীকে অপমান করা হয়। এরপর রাত সাড়ে দশটা নাগাদ হস্টেলের শৌচাগার থেকে উদ্ধার হয় নার্সিংয়ের তৃতীয় বর্ষের ছাত্রী রিঙ্কি ঘোষের ঝুলন্ত দেহ। অভিযোগ, বৈঠকে অপমানিত হয়েই আত্মঘাতী হন রিঙ্কি। পিয়ারলেস হাসপাতালে নার্সিং ছাত্রীর আত্মহত্যা, এলাকা রণক্ষেত্র, প্রহৃত চিত্র সাংবাদিক ছাত্রীদের আরও অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাঁদের ওপর মানসিক চাপ তৈরি করছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে রাতেই হস্টেলের সামনে বিক্ষোভে বসেন তাঁরা। কিন্তু বিক্ষোভরত ছাত্রীদের হাসপাতালের পুরুষ নিরাপত্তারক্ষীরা মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পঞ্চসায়র থানার পুলিশ। পুলিশের সামনেই নিরাপত্তাকর্মীদের হাতে আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। কর্তব্যরত সাংবাদিকদের মারধর করা হয়, ভেঙে দেওয়া হয় ক্যামেরা। এক চিত্র সাংবাদিক গুরুতর জখম হয়েছেন। হাসপাতাল চত্বরে ছাত্রী বিক্ষোভ এখনও চলছে।

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৪.১১.২০২৬) । তোলাবাজির প্রতিবাদ, ডেবরায় দলীয় বিধায়ককে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীরাই
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget