এক্সপ্লোর

ধর্মতলায় ব্যারিকেড ভাঙল পড়ুয়াদের মিছিল, তীব্র উত্তেজনা, টিএমসিপি-র ধর্ণামঞ্চ থেকে শান্ত থাকার আর্জি মমতার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফরের বিরোধিতায় পড়ুয়াদের মিছিল ঘিরে উত্তেজনা ধর্মতলার ডোরিনা ক্রসিং। মিছিল আটকালে উত্তেজনা দেখা দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। প্রধানমন্ত্রীর সঙ্গে মিলেনিয়াম পার্কের অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন রানি রাসমণি অ্যাভিনিউতে নাগরিকত্ব আইন ও এনআরসি-র প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের ধর্ণামঞ্চে।

কলকাতা: প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তাল কলকাতা। একদিকে রাজভবনে নরেন্দ্র মোদি-মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। অন্যদিকে, দফায় দফায় বিক্ষোভ। মোদি-মমতা বৈঠকের প্রতিবাদে ছাত্রদের মিছিল। রানি রাসমনি রোডে টিএমসিপির ধর্না মঞ্চের ব্যারিকেড ভাঙল ছাত্র-মিছিল। সামলালেন মমতা। বাধা পেয়ে ধর্মতলায় অবরোধ ছাত্রদের। পড়ুয়াদের মিছিল ঘিরে উত্তেজনা ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে। মিছিল আটকালে উত্তেজনা দেখা দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের।   মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  আসেন রানি রাসমণি অ্যাভিনিউতে নাগরিকত্ব আইন ও এনআরসি-র প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের ধর্ণামঞ্চে। পড়ুয়ারা ব্যারিকেড ভেঙে তৃণমূলের ধর্ণামঞ্চের পাশে চলে আসেন। মঞ্চ থেকে মমতা বিক্ষুব্ধ পড়ুয়াদের শান্ত করার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রীর পড়ুয়াদের শান্ত থাকার আর্জি জানান। এরপর তিনি নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারী পড়ুয়ারা মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে প্রশ্ন তোলেন। মমতা বলেছেন, আমি ছাত্রদের পক্ষে। তিনি আরও বলেন, একই ইস্যুতে দুই পক্ষের আন্দোলন। সেজন্য  শান্তি বজায় রেখে আন্দোলন করতে বলেন তিনি। পরে পড়ুয়ারা ধর্মতলার মোড়ে বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নেন।  জাতীয় পতাকা ও কালো পতাকা হাতে নিয়ে তাঁরা অবরোধ ও  বিক্ষোভ প্রদর্শন করছেন। 'মোদি গো ব্যাক ' স্লোগানও দেন পড়ুয়ারা। উল্লেখ্য, নরেন্দ্র  মোদির সফরের প্রতিবাদে এদিন দিনভর শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget