এক্সপ্লোর

‘মান কমে গিয়েছে, বন্ধ থাকুক ৩ বছর’, যাদবপুর নিয়ে বিতর্ক বাড়ালেন সুব্রত

কলকাতা:  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিধি নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন আগুনে ঘি দিলেন পঞ্চায়েতমন্ত্রী। পাঁচতারা বিশ্ববিদ্যালয়, ন্যাকের সর্বোচ্চ গ্রেড পাওয়া যাদবপুরের মান নেমে গিয়েছে বলে অভিযোগ তুললেন প্রাক্তন ছাত্রনেতা সুব্রত মুখোপাধ্যায়। এদিন তিনি বলেন, যাদবপুর থেকে পাস! আজকে যাদবপুর কিছু মনে না করলে বলি, সেই যাদবপুর নেই। এখানেই শেষ নয়। মানের অবনমনের পাশাপাশি সুব্রত মুখোপাধ্যায়ের অভিযোগ, ক্যাম্পাসের কার্যকলাপ নিয়েও। তাঁর দাবি, ৩ বছরের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হোক। বলেন, সিকিউরিটি থাকে বলে ওখানে অন্য নানারকম, ঠিক সমাজ জীবনের শিক্ষিত জিনিস ঘটে না। মাঝে মাঝে মনে হয় যে, তিন বছরের জন্য বন্ধ রাখলে ভাল হয়। শুধু যাদবপুর নয়। সুব্রত মুখোপাধ্যায়ের নিশানায় প্রেসিডেন্সিও। বলেন, যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, এই কলেজগুলির সামনে দিয়ে গেলে নিজেদের হা-হুতাশ হত। যে জীবনে অনেক কিছু করা যেতে পারে, কিন্তু এই কলেজগুলো, ইউনিভার্সিটিতে পড়া গেল না। আজকে পরিস্থিতি পাল্টে গিয়েছে। আজকে আর মনে হয় না। এখন মনে হয় ভাগ্যিস কলেজগুলিতে পড়িনি। রাজ্যের দুই সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বর্ষীয়ান মন্ত্রীর এমন মূল্যায়ন শুনে ক্ষোভে ফেটে পড়েছেন ছাত্র ও শিক্ষকরা। সুব্রত মুখোপাধ্যায়ের মুখে বিতর্কিত বক্তব্য নতুন নয়। হোক কলরব চলাকালীন তৎকালীন উপাচার্যের পাশে যখন সরকার, তখন পদক প্রত্যাখ্যান বিতর্কে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। আর এখন বিধি বিতর্কে যখন সরকারের দিকে আঙুল তুলছে যাদবপুরের ছাত্র-শিক্ষকের একটা বড় অংশ, তখন সেই যাদবপুরকেই নিশানা করলেন সুব্রত মুখোপাধ্যায়।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget