এক্সপ্লোর
তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে ‘কটূক্তি’, গ্রেফতার ট্যাক্সি চালক
গতকাল দুপুরে বালিগঞ্জ ফাঁড়ি থেকে নিজের গাড়িতে গড়িয়াহাটের দিকে যাচ্ছিলেন মিমি চক্রবর্তী।

কলকাতা: ভর দুপুরে খাস কলকাতার জনবহুল এলাকায় তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে কটূক্তির অভিযোগ ট্যাক্সি চালকের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত। গতকাল দুপুরে বালিগঞ্জ ফাঁড়ি থেকে নিজের গাড়িতে গড়িয়াহাটের দিকে যাচ্ছিলেন মিমি চক্রবর্তী। তৃণমূল সাংসদের অভিযোগ, সেইসময় এক ট্যাক্সিচালক তাঁকে কটূক্তি করে। গড়িয়াহাট থানায় কটূক্তি ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়। রাতেই আনন্দপুর থানা এলাকার উত্তর পঞ্চান্নগ্রাম থেকে অভিযুক্ত ট্যাক্সি চালক দেবা যাদবকে গ্রেফতার করে পুলিশ। ট্যাক্সিটিকে আটক করা হয়েছে। মিমি জানিয়েছেন, জিম থেকে ফেরার সময় গাড়িতে তিনি ও চালক ছিলেন। হঠাত্ দেখেন, এক ট্যাক্সি চালক তাঁকে বাজে ইঙ্গিত করছে। প্রথমটা গুরুত্ব দেননি। কিন্তু তারপর তাঁর গাড়ি ওভারটেক এসে ফের অশালীন অঙ্গভঙ্গি করে ওই ট্যাক্সিচালক। মিমি বলেছেন, এ ধরনের অভব্যতা বরদাস্ত করা যায় না। কারণ, এরপর অন্য কারুর সঙ্গে তো আরও খারাপ কিছু করতে পারে। প্রসঙ্গত, এর আগেও মিমি এমন প্রতিবাদীর ভূমিকায় দেখা গিয়েছে। কয়েক বছর আগে এক পথচারীকে একটি বাইক ধাক্কা মেরে হিঁচড়ে নিয়ে যাচ্ছে দেখে তিনি গাড়ি থামিয়ে রুখে দাঁড়িয়েছিলেন। পরে দেখা যায়, ওই বাইকচালক মত্ত অবস্থায় ছিল।
Before You Go
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















