এক্সপ্লোর
কলকাতায় জোড়া দুর্ঘটনা, তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যু, বাসে ওঠার সময় পড়ে গিয়ে গুরুতর জখম মহিলাযাত্রী

কলকাতা: বুধবার সকালে কলকাতার রাস্তায় জোড়া দুর্ঘটনা। নিকোপার্কের সামনে দুর্ঘটনায় তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যু। আহত আরও ১। সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। অমরনাথ শর্মা ও সুদামা জয়সওয়াল নামে দুই তথ্যপ্রযুক্তিকর্মী মোটরবাইকে চড়ে অফিসে যাচ্ছিলেন। সেসময় একটি স্কুলবাসের সঙ্গে বাইকটির ধাক্কা লাগে। হাসপাতালে নিয়ে গেলে অমরনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। মৃতের পরিবারের অভিযোগ, বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও, দীর্ঘক্ষণ ওই যুবককে বিনা চিকিত্সায় ফেলে রাখা হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। দুর্ঘটনায় আহত আরেক তথ্যপ্রযুক্তি কর্মী হাসপাতালে ভর্তি। এদিকে উল্টোডাঙায় চলন্ত বাসে উঠতে গিয়ে পড়ে আহত মহিলা যাত্রী। সকাল ৯টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। উল্টোডাঙার দিক থেকে সল্টলেক যাচ্ছিল ২১৫ নম্বর রুটের বেসরকারি বাসটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলন্ত বাসে ওঠার সময় পড়ে যান ওই মহিলা যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটিকে আটক করলেও, চালক পলাতক। পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার নিয়ে কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। ৮ মার্চের পর দার্জিলিং থেকে ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ফেরাতে কেন্দ্রকে অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। বিভিন্ন রাজ্যে নির্বাচনের জন্য পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনী সরানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। রাজ্য সরকারের আবেদনের প্রেক্ষিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। স্থগিতাদেশ খারিজ করে পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
Before You Go
Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার





















