এক্সপ্লোর

অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চেয়ে একাধিক 'হোয়াটসঅ্যাপ', কলকাতায় প্রতারণার শিকার চিকিৎসক

খুলছে না হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, করা যাচ্ছে না কোনও মেসেজ। অথচ আর্থিক সাহায্য চেয়ে পরিচিতদের কাছে যাচ্ছে একের পর এক মেসেজ! কলকাতার বুকে হোয়াটসঅ্যাপ হ্যাকের শিকার হলেন ইএনটি বিশেষজ্ঞ।

ঝিলম করঞ্জাই, কলকাতা: খুলছে না হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, করা যাচ্ছে না কোনও মেসেজ। অথচ আর্থিক সাহায্য চেয়ে পরিচিতদের কাছে যাচ্ছে একের পর এক মেসেজ! কলকাতার বুকে হোয়াটসঅ্যাপ হ্যাকের শিকার হলেন ইএনটি বিশেষজ্ঞ। ই-মেল থেকে শুরু করে ফেসবুক, প্রতারকের জালে পড়ার তালিকাটা নেহাত কম নয়। কিন্তু এবার হ্যাকারদের হাতে হোয়াটসঅ্যাপও! নিশ্চিন্ত নিরাপত্তার প্রতিশ্রুতি দেয় বলেই ভরসা অর্জন করেছে হোয়াটসঅ্যাপ। ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য থেকে ব্য়ক্তিগত কথা, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের পছন্দের তালিকার এক নম্বরে রয়েছে হোয়াসটঅ্যাপ। কিন্তু সেই অ্যাপও যে নিরাপদ নয়, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। অর্জুন দাশগুপ্ত কলকাতার একজন নাক কান গলা বিশেষজ্ঞ। অভিযোগ, শনিবার বিকেল থেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছিলেন না তিনি। খুলছিল না অ্যাপ, যাচ্ছিল না কোনও মেসেজও। প্রযুক্তিগত ত্রুটি মনে করে কিছুক্ষণ বিষয়টায় আমল দেননি তিনি। কিন্তু হুঁশ ফেরে অন্যভাবে। অর্জুন বলছেন,  ' হঠাৎ আমার পরিচিতরা আমায় ফোন করে জানান, যে আমি আর্থিক সাহায্য চেয়ে হোয়াটসঅ্যাপ করেছি। উদ্বিগ্ন হয়ে সকলেই জানতে চান আমার কোন সমস্যা হয়েছে কিনা।'  এরপরেই হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে বলে নিশ্চিত হন চিকিৎসক। সাইবার ক্রাইম বিভাগে ইমেল করে অভিযোগ জানান তিনি। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন অর্জুন। সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা বলছেন,  যে কোন অজানা নম্বর থেকে আসা অ্যাটাচমেন্ট বা কোন গ্রুপে পাঠানো লিঙ্ক ক্লিক করলে হ্যাকের শিকার হতে পারেন যে কেউ। এমন কোনও লিঙ্কে ক্লিক করলেই ব্যবহারকারীর অজান্তে তাঁর অ্যাকাউন্টে কবজা করে ফেলবে হ্যাকাররা। তারপর ব্যবহারকারীর মোবাইলে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। কিন্তু সেই অ্য়াকাউন্টই চালু থাকবে হ্যাকারের ফোনে। এর ফলে ইচ্ছা মতো মেসেজ করতে পারবে সেই হ্যাকার। কাজেই অকারণে হোয়াসটঅ্যাপ বন্ধ হয়ে গেলেই সতর্ক হওয়ার নিদান দিচ্ছেন বিশেষজ্ঞরা। কলকাতার এই ঘটনায়, ওই প্রতারক হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিকিৎসকের পরিচিতদের বলেন যে তিনি বিপদে রয়েছেন। এরপর তাঁদের ক্রেডিট কার্ড নম্বর চেয়ে পাঠান তিনি। সৌভাগ্যবশত কেউই তা দেননি। ওই চিকিৎসকের আশঙ্কা, কেউ বিষয়টি বিশ্বাস করে নিলে বড় বিপদ ঘটে যেতে পারত। এমনকি যাঁরা টেকস্যাভি নন, তাঁদের ক্ষেত্রেও বড় ফাঁদ এই হোয়াটসঅ্যাপ হ্যাক। কিছুদিন আগেই, ফেসবুকের কাছে হোয়াটসঅ্যাপ বিক্রি হওয়ার খবরে অনেকেই প্রশ্ন তুলেছিলেন নিরাপত্তার বিষয়টি নিয়ে। কিন্তু তখন নিরাপত্তার দিক থেকে আশ্বস্ত করেছিল হোয়াটসঅ্যাপ নির্মাতারা। কিন্তু জনপ্রিয় এই অ্যাপটিও যে নিরাপদ নয় সেই প্রমাণ ফের একবার সামনে এল।

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget