Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
Supreme Court On Gyanesh Kumar: সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার অভিযোগে অবমাননা নোটিস, নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের। সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার অভিযোগে অবমাননা নোটিস, নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের।
দিল্লি-আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের
আদালতে দেওয়া হলফনামায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব উল্লেখ করে জানিয়েছেন, "গত ৯ অক্টোবর কেন্দ্রীয় সরকার যা নির্দেশ দিয়েছিল তা জেনেবুঝে আদালতের অসম্মান করা নয়। দিল্লিতে শান্তি বজায় রাখার উদ্দেশ্যেই এই সব নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।" ২০ জুলাই নিটে প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভে দিল্লিতে যা হয়েছিল, সেই বিষয়টিও ভাবাচ্ছিল প্রশাসনকে, হলফনামায় উল্লেখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের। গত ৯ অক্টোবর সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে জানিয়েছিল কিছু পরিষেবা পুরোপুরি বন্ধ না রাখতে, যাতে মানুষের অসুবিধা না হয়।
আন্দোলনকারীদের অনেককেই আটক করা হয়েছিল, সাংবাদিকদের কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ
দিল্লিতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে বিক্ষোভ প্রদর্শন হয়েছিল, আন্দোলনকারীদের অনেককেই আটক করা হয়েছিল। কিছু জায়গায় সাংবাদিকদের কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পুলিশ শান্তিপূর্ণ জমায়েত থেকেও তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। শনিবারের দিল্লির ওই ঘটনার প্রেক্ষিতে, সোশাল মিডিয়ায় তাদের তরফে লেখা হয়েছিল, যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দিল্লি পুলিশের বর্বরতা লজ্জাজনক।
"মাছি মারার জন্য হাতুড়ি.."
এর আগে শুনানিতেও সুপ্রিম কোর্ট বলেছিল, যে মাছি মারার জন্য হাতুড়ি ব্যবহার করবেন না আপনারা। মানুষের যাতে অসুবিধা না হয়, সেটা দেখবেন সবাই। তারপরেও মেট্রো স্টেশন বন্ধ ছিল। সব জায়গায় ব্যারিকেড করা হয়েছিল। মানুষের অনেক অসুবিধা হয়েছে। সাংবাদিকদের কাজ করতে দেওয়া হয়নি।
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয় পিটিশন
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন সামনে আসার পর জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয় পিটিশন। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে, ফৌজদারি পদক্ষেপের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টে দাখিল হওয়া পিটিশনে বলা হয়েছিল। SIR প্রক্রিয়ায়, সাংবিধানিক দায়িত্ব লঙ্ঘন করেন জ্ঞানেশ কুমার। দুই নির্বাচন কমিশনারের সম্মতি ছাড়াই জ্ঞানেশ কুমার সিদ্ধান্ত নিয়েছেন, বলে অভিযোগ ওঠে। এই সিদ্ধান্ত ও নির্দেশিকাগুলিকে বাতিল ঘোষণার দাবি করা হয়েছিল পিটিশনে।
Before You Go
India-Nepal Meeting: প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ
সেরা শিরোনাম





















