এক্সপ্লোর

Fuel Price Hike : জনকল্যাণের জন্য টাকা সঞ্চয় করা হচ্ছে, জ্বালানির দামবৃদ্ধি নিয়ে মন্তব্য কেন্দ্রীয়মন্ত্রীর

জ্বালানির দাম বৃদ্ধির সাথে সাথে সুর চড়িয়েছে বিরোধীরা। এনিয়ে এবার কেন্দ্রের হয়ে মাঠে নামলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

নিউ দিল্লি : জ্বালানির দাম বৃদ্ধির সাথে সাথে সুর চড়িয়েছে বিরোধীরা। এনিয়ে এবার কেন্দ্রের হয়ে মাঠে নামলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রবিবার তিনি জানান, এক বছরে করোনার ভ্যাকসিনের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে। অত্যন্ত জরুরি অবস্থায় জনকল্যাণমূলক কাজের জন্য টাকা সঞ্চয় করে রাখা হচ্ছে।

যদিও কেন্দ্রীয় মন্ত্রী স্বীকার করে নিয়েছেন, বর্তমানে জ্বালানির যে দাম রয়েছে তা মানুষের পক্ষে সমস্যাবহুল। তিনি সংবাদ সংস্থা ANI-কে বলেন, কেন্দ্র বা রাজ্য সরকার যারাই হোক, ভ্যাকসিনের জন্য এক বছরে ৩৫ হাজার কোটি টাকার বেশি ব্যবহার করা হচ্ছে। এরকম জরুরি অবস্থায় আমরা জনকল্যাণমূলক কাজের জন্য টাকা সঞ্চয় করছি। 

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম অভিযোগ জানিয়েছেন, জ্বালানির দামের মাধ্যমে লাভ করছে কেন্দ্রীয় সরকার। এই ইস্যুতে বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে একজোট হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের হয়ে সাফাই দিলেন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

প্রসঙ্গত, তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কারাইকুড়িতে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে সামিল হন চিদম্বরম। সেখানে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রুড ওয়েলের দাম অনুযায়ী পেট্রোলের দাম প্রতি লিটারে ৫৫ টাকার বেশি হওয়া উচিত নয়। 

বামেরাও একই ইস্যুতে সরব হয়েছে। পেট্রোলিয়ামজাত দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৫ দিনের আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে তারা। নিত্যপ্রয়োজনীয় জিনিস ও ওষুধের দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়ে একটি যৌথ বিবৃতিও দিয়েছে বামেরা।

প্রসঙ্গত, দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৬.১২ টাকা। অন্যদিকে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৬.৯৮ টাকা। একইভাবে মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০২.৩০ টাকা, অন্যদিকে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৪.৩৯ টাকা প্রতি লিটারে।

পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। এর ফলে আশঙ্কিত মধ্যবিত্তরা। এই ইস্যুতে ভারসাম্য রক্ষার পরামর্শ দিয়েছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget