এক্সপ্লোর

চেন্নাইতে এআইএডিমকে-র বেআইনি হোর্ডিং মাথায় ভেঙে পড়ে মৃত্যু যুবতীর

অফিস যাওয়ার সময় বেআইনি হোর্ডিং মাথায় ভেঙে পড়ে মৃত্যু সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। স্কুটি করে অফিস যাওয়ার পথে হঠাৎ মাথায় হোর্ডিং ভেঙে পড়ে বছর ২৩-এর যুবতীর। দিকভ্রষ্ট হয়ে ওই যুবতীর স্কুটি গিয়ে ধাক্কা মারে একটি ট্যাঙ্কারে। দুর্ঘটনায় মাথায় আঘাত লাগে ওই তার। এরপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

চেন্নাই: অফিস যাওয়ার সময় বেআইনি হোর্ডিং মাথায় ভেঙে পড়ে মৃত্যু সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। স্কুটি করে অফিস যাওয়ার পথে হঠাৎ মাথায় হোর্ডিং ভেঙে পড়ে বছর ২৩-এর যুবতীর। দিকভ্রষ্ট হয়ে ওই যুবতীর স্কুটি গিয়ে ধাক্কা মারে একটি ট্যাঙ্কারে। দুর্ঘটনায় মাথায় আঘাত লাগে ওই তার। এরপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। রোজকার পথ দিয়ে অফিস যাচ্ছিলেন শুভশ্রী নামে ওই যুবতী। তখনই বেআইনিভাবে লাগানো একটি বিশাল বড়ো হোর্ডিং ভেঙে পড়ে তার গায়ে। এআইএডিমকে দলের তরফে ওই হোর্ডিং-টি লাগানো হয়। হোর্ডিং-এ ছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী, তাঁর ডেপুটি ও পনিরসেলভাম ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ছবি। একটি পারিবারিক বিবাহে পনিরসেলভামের উপস্থিতির জন্য লাগানো হয়েছিল এই হোর্ডিং। চেন্নাইয়ের দক্ষিণ শাখার পুলিশের জয়েন্ট কমিশনার জানান, যারা এই অবৈধ হোর্ডিংটি লাগিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যুবতী যে ট্যাঙ্কারে ধাক্কা মেরেছিল গ্রেফতার করা হয়েছে তার ড্রাইভারকেও। তার বিরুদ্ধে রুজু হয়েছে বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও ব্যক্তিগত সতর্কতা অবলম্বন না করার জন্য মৃত্যুর মামলা। এই ঘটনায় সরব হয়েছে বিরোধী দলগুলিও। বিরোধী দল ডিএমকে প্রধান এমকে স্টালিন টুইটে লিখেছেন- সরকারী উদাসীনতা, ও পুলিশের ব্যর্থতার কারণেই এই ধরনের বেআইনি হোডিং লাগানো হয়। এই হোডিং-ই প্রাণ কেড়েছে শুভশ্রীর। ২০১৭ সালের নভেম্বর মাসে ৩০ বছরের আরেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে প্রাণ হারাতে হয়েছিল এই হোর্ডিং-এর জন্যই। সেই হোর্ডিংটি লাগানো হয়েছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীকে টেক্সটাইল শহরে আমন্ত্রণ জানানোর জন্য। এরপর মাদ্রাজ হাইকোর্ট সমস্ত প্রকাশ্য রাস্তাঘাটে হোর্ডিং লাগানো রদ করেছিলো। জয়ললিতার শাসনকাল থেকেই চেন্নাইয়ের বিভিন্ন রাস্তায় বিশালাকার হোর্ডিং লাগানো খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যতক্ষণ না রাজনৈতিক দলগুলি হোডিং লাগানোর বিরুদ্ধে পদক্ষেপ নেবে ততক্ষণ এই ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে, মন্তব্য করেন চেন্নাইয়ের এক স্বনির্ভর গোষ্ঠীপ্রধান।

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
Cyclone Akvan : কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? জানাল IMD
কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? জানাল IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget