এক্সপ্লোর

নেপালের জমি দখল বিতর্কের মধ্যেই নেপালি আইনপ্রণেতাদের বেইদু নেভিগেশনে অনলাইন ট্রেনিং দিচ্ছে চিন

চিনের বিরুদ্ধে নেপালের জমি দখলের অভিযোগ বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে। নেপাল-চিন সীমান্তবর্তী গ্রামগুলি পরপর কবজা করছে চিন।

নয়াদিল্লি: নেপালি আইনপ্রণেতাদের চিন ১৩ দিনের কোর্স করাচ্ছে। অনলাইন আর অফলাইন এই কোর্স চলছে বেইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমে, ক্লাস নেওয়া হচ্ছে বেজিং থেকে। চিনের বিশেষ আমন্ত্রণে এই কোর্সে যোগ দিয়েছেন নেপালি রাজনীতিকরা। চিনের বিরুদ্ধে নেপালের জমি দখলের অভিযোগ বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে। নেপাল-চিন সীমান্তবর্তী গ্রামগুলি পরপর কবজা করছে চিন। অথচ চিনা প্রশাসনকে ক্ষুব্ধ করতে নারাজ কাঠমান্ডু মুখ ফুটে কিছু বলতে পারছে না। এই পরিস্থিতিতে বেজিংয়ের সায়েন্স অ্যাকাডেমিতে চলছে বেল্ট অ্যান্ড রোড প্রজেক্টের অন্তর্ভুক্ত দেশগুলির আইনপ্রণেতাদের জন্য বিশেষ ক্লাস। ৪ সেপ্টেম্বর শুরু হয়েছে এই ক্লাস, চলবে ২০ তারিখ পর্যন্ত। এই ক্লাসে চিন নেপালিদের শেখাচ্ছে, কীভাবে শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও অন্যান্য ক্ষেত্রে জিপিএস এংব অন্যান্য অ্যাপ্লিকেশন কাজ করে। মার্কিন গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসের একাধিপত্য ভাঙা ও নিজস্ব নেভিগেশন সিস্টেম চালানোর লক্ষ্যেই তাদের এই পদক্ষেপ বলে শোনা যাচ্ছে। প্রতিরক্ষা ও অসামরিক কাজকর্মে চিন ব্যবহার করে বেইদু সিস্টেম। তা এবার নেপালিদেরও শেখাচ্ছে তারা। জিপিএসের প্রতিদ্বন্দ্বী এই বিডিএস বিশ্বের চতুর্থ স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। অন্যগুলি হল রাশিয়ার গ্লোনাস এবং ইইউয়ের গ্যালিলিও। ভারতও তৈরি করছে তাদের নিজস্ব রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম যার অপারেশনাল নাম নাবিক। এই বিডিএম কার্যকর হলে চিনা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র নাশক ব্যবস্থার জিপিএস ও গ্লোনাসের ওপর নির্ভরতা কমে যাবে, বিদেশে অপারেশন চালাতে অনেক বেশি স্বয়ম্ভর হবে পিপলস লিবারেশন আর্মি। এই মুহূর্তে বেইদু কাজ করে পাকিস্তান, মিশর ও ইন্দোনেশিয়ার মত ৩০-এর কাছাকাছি দেশে। ২০১৩ সালে চিন শুরু করে তাদের অত্যন্ত উচ্চাকাঙ্খী নির্মাণ প্রকল্প বিআরআই। এর ফলে বিশ্বজুড়ে চিনা বিনিয়োগ পৌঁছে দেওয়া সহজ হবে বলে ধারণা। বিআরআই-এর জেরে বেশ কিছু ছোট দেশের এখন চিনা ঋণে হাঁসফাঁস অবস্থা। শ্রীলঙ্কাকে তাদের কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হাম্বানটোটা বন্দর ৯৯ বছরের লিজে চিনের হাতে তুলে দিতে হয়েছে।

সেরা শিরোনাম

Earthquake : বিরাট ভূমিকম্প ! দুলে উঠল বহুতল, থরথর করে কাঁপল মেঝে, প্রাণভয়ে শুরু ছোটাছুটি
বিরাট ভূমিকম্প ! দুলে উঠল বহুতল, থরথর করে কাঁপল মেঝে, প্রাণভয়ে শুরু ছোটাছুটি
Moon Soil: চাঁদের মাটিতে ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
চাঁদের মাটিতে ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
Rajasthan Poll Result : রাজস্থানে BJP র বিরাট ধাক্কা, 'জনগণ শিক্ষা দেবে' হুঙ্কার CJP-র, আর BJP বলছে ...
রাজস্থানে BJP র বিরাট ধাক্কা, 'জনগণ শিক্ষা দেবে' হুঙ্কার CJP-র, আর BJP বলছে ...
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget