এক্সপ্লোর

China Sandstorm: আঁধার নামল দিনেই, তুষারপাতের দোসর ধূলাঝড়, দুর্বিসহ পরিস্থিতি চিনে

China Weather Updates: বাড়ি থেকে বেরনোর জো নেই একেবারেই। যাঁরা বেরিয়েছিলেন, আটকে পড়েছেন।

বেজিং: ফেব্রুয়ারির শেষে জোড়া বিপর্যয় চিনে। একদিকে ভারী তুষারপাত অব্যাহত, তার দোসর হয়ে উঠেছে প্রচণ্ড ধূলাঝড়। দিনের বেলাতেই অন্ধকার নেমে এসেছে সর্বত্র। একধাক্কায় দৃশ্যমানতা কমে ১০০ মিটারেরও নিচে নেমে এসেছে। ধুলো-বালিতে ঢেকে গিয়েছে চারিদিক। তার নিচে আবার বরফের পুরু স্তর। বাড়ি থেকে বেরনোর জো নেই একেবারেই। যাঁরা বেরিয়েছিলেন, আটকে পড়েছেন। (China Sandstorm)

শনিবার থেকে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছে চিনে। উত্তর-পশ্চিমের শিনজিয়াং প্রদেশে ঘূর্ণির আকারে আছড়ে পড়ে ধূলাঝড়। নিমেষে চারপাশ কমলা বর্ণ ধারণ করে। দৃশ্যমানতা একধাক্কায় কমে ১০০-র নিচে চলে আসে. কর্তৃপক্ষের তরফে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়। নাগরিকদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয় মাইকিংয়ে। রাস্তায় আটকে পড়েছিলেন যাঁরা, তাঁদের উদ্ধারের প্রচেষ্টা চালানো হয়। (China Weather Updates)

স্বতন্ত্র উইঘুর প্রদেশের রুশিয়াং কাউন্টিতেও একই পরিস্থিতি দেখা গিয়েছে। রাস্তাঘাট সব বন্ধ করে দেওয়া হয় জরুরি ভিত্তিতে। তুরপাংয়ে রাস্তায় আটকে পড়াদের উদ্ধার করতে নামানো হয় প্রশিক্ষিত উদ্ধারকারী দল। শাংহাই পর্যন্ত ঢেকে যায় ধুলোর আস্তরণে। শিউকুয়াং শহরের দোকানবাজার, রাস্তাঘাট খালি করে দেওয়া হয়।

আরও পড়ুন: Israel Hamas War:গাজার যুদ্ধের সঙ্গে 'হলোকস্টের' তুলনা ব্রাজিল প্রেসিডেন্টের, সমালোচনায় মুখর ইজরায়েল

এর পাশাপাশি, বিপর্যয় ডেকে আনে তুষারপাত। ৬৪ বছরে এই প্রথম শিনজিয়াংয়ের তাপমাত্রা মাইনাস ৫২.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। শেষ বার ১৯৬০ সালের ২১ জানুয়ারি তাপমাত্রা নেমেছিল মাইনাস ৫১.৫ ডিগ্রি সেলসিয়াসে। চলছে তীব্র শৈত্যপ্রবাহ। এই মুহূর্তে বর্ষবরণ চলছে চিনে। কিন্তু অন্যান্য বছর এক সপ্তাহব্যাপী উদযাপন হলেও, এবার বাদ সেধেছে আবহাওয়া। রাস্তাঘাট তো বন্ধই, এমনকি ট্রেন লাইনও বন্ধ হওয়ার জোগাড়।

চিনের আবহাওয়া দফতর, China Meteorogological Administration (CMA) ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। তীব্র শৈত্যপ্রবাহের পাশাপাশি ধূলাঝড় নিয়ে উচ্চ সতর্কতা জারি করেছে তারা। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলেজানিয়েছে তারা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র শিনজিয়াংয়েই ৮৫৩ কিলোমিটার দীর্ঘ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকার্যে নেমেছে ৪৭টি যান এবং ৮৬ উদ্ধারকারী। রাস্তার ৪৩টি সেকশন এবং ৬২৩টি টোল প্লাজা বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
AI Training: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget