এক্সপ্লোর

Israel Hamas War:গাজার যুদ্ধের সঙ্গে 'হলোকস্টের' তুলনা ব্রাজিল প্রেসিডেন্টের, সমালোচনায় মুখর ইজরায়েল

Brazil President Lula Da Silva:গাজার যুদ্ধের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের 'ইহুদি-নিধন' পর্বের তুলনা করে ইজরায়েলের তীব্র সমালোচনার মুখে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা।

নয়াদিল্লি: গাজার যুদ্ধের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের 'ইহুদি-নিধন'  (Holocaust) পর্বের তুলনা করে ইজরায়েলের তীব্র সমালোচনার মুখে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা (Brazil President Lula Da Silva)। ইজরায়েলের দাবি, এই ধরনের মন্তব্য় করে আসলে 'হলোকস্ট'-র বীভৎসতা কমিয়ে দেখাতে চেয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। রাষ্ট্রপ্রধানের মন্তব্যের সমালোচনায় সরব ব্রাজিলের ইহুদি-সংগঠনগুলিও। গত অক্টোবর মাস থেকে হামাসের হানার পর জবাবি হামলায় গাজা স্ট্রিপের পরিস্থিতি 'নরকসম' হয়ে দাঁড়িয়েছে বলে বার বার সতর্ক করছেন আন্তর্জাতিক মঞ্চের পদাধিকারীরা। রবিবার আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ইজরায়েলি হানার পর, গাজার নাসের হাসপাতাল অচল হয়ে পড়েছে। এর মধ্যে 'হলোকস্ট মন্তব্য' ঘিরে নতুন বিতর্ক।

কী বলেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট?
ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষবৈঠকে তিনি বলেন, 'গাজার প্যালেস্তাইনিদের উপর যা চলছে, তার সঙ্গে ইতিহাসের কোনও কিছুর মিল পাওয়া কঠিন। সে দিক থেকে বলতে হলে, হিটলার যখন ইহুদি-নিধন করেছিল, সেই সময় এই ধরনের ঘটনা দেখা যায়।' সঙ্গে সংযোজন, 'এখানে সেনার বিরুদ্দে সেনার লড়াই হচ্ছে না। মহিলা ও শিশুদের সঙ্গে সংঘর্ষ চলছে অত্যন্ত দক্ষ এক সেনাবাহিনীর।' গত ৭ অক্টোবর, ইজরায়েলে, হামাসের হঠাৎ হামলায় ১২০০ জনের মৃত্যু ও ২৫৩ জনকে পণবন্দি করার ঘটনারও সমালোচনা করেছিলেন বামপন্থী লুলা। একই সঙ্গে, ইজরায়েল, যে আগ্রাসী সামরিক জবাব দিচ্ছে, সে নিয়েও সরব হতে শোনা যায় তাঁকে। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য়মন্ত্রকের হিসেব অনুযায়ী, এ পর্যন্ত এই হামলায় অন্তত ২৮ হাজার ৮০০ জনের প্রাণ গিয়েছে। নিহতদের সিংহভাগ মহিলা এবং শিশু। আন্তর্জাতিক মঞ্চগুলি বার বার এই হামলার পরিণতি নিয়ে সতর্ক করলেও অভিযোগ, ইজরায়েল তাতে কর্ণপাতে নারাজ। বরং, তাদের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু সম্প্রতি, গাজার দক্ষিণতম শহর, রাফা-তেও হামলা চালানোর হুঙ্কার দিয়েছেন। সংঘর্ষ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ১৫ লক্ষ গাজার মানুষ এখানে আশ্রয় নিয়েছেন বলে খবর। সেখানেই এবার হানা দেওয়ার হুঙ্কার। 
ব্রাজিলের প্রেসিডেন্ট গাজার যুদ্ধের সঙ্গে হলোকস্টের সঙ্গে যে তুলনা করেছেন, তাতে যারপরনাই ক্ষিপ্ত নেতানইয়াহু। বিবৃতি পেশ করে তিনি বলেন, 'ইজরায়েলের সঙ্গে নাৎসি এবং হিটলারের তুলনা সমস্ত লক্ষণরেখা লঙ্ঘন করছে।' এহেন মন্তব্য হলোকস্টের ভয়াবহতা কমানো এবং ইজরায়েলের আত্মরক্ষার অধিকারের পরিপন্থী, সাফ অবস্থান লাইকুদ পার্টির প্রবীণ নেতার। এর প্রতিবাদে, সোমবার , ইজরায়েলে ব্রাজিলের রাষ্ট্রদূতকেও ডেকে পাঠানো হয়েছে বলে খবর। 

আরও পড়ুন:'যদি বিকল্প তৈরি রাখতে পারি, সেটা তো প্রশংসনীয়', রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ফের কড়া জয়শঙ্কর

      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Manas Bhunia:
"সবং থানা এলাকার বাইরে যেতে পারবেন না মানস ভুঁইয়া..", নিয়োগ দুর্নীতি মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, প্রবল দুর্যোগ কোন কোন জেলায় ?
১০ জেলায় হলুদ সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, প্রবল দুর্যোগ কোন কোন জেলায় ?
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
TMC Bank Account:
"তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি", আদালতে সওয়াল ED-র, "আদালতের নির্দেশ অনুযায়ী.."

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Embed widget