এক্সপ্লোর

করোনা জীবাণুর উৎপত্তি ভারতে! আজব দাবি চিনা বিজ্ঞানীদের

যদিও চিনা বিজ্ঞানীদের এই দাবি উড়িয়ে দিয়েছেন স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ডেভিড রবার্টসন।

  নয়াদিল্লি: বিশ্বের যে কোনও জায়গা থেকে করোনার উৎপত্তি হতে পারে, শুধু চিন থেকে নয়। বেশ কিছুদিন ধরে এভাবেই করোনাভাইরাসের জন্ম ইস্যুতে নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন চিনা বিজ্ঞানীরা। এতদিন তাঁরা বলছিলেন, করোনার জনক ইতালি, আমেরিকা আর ইউরোপ। এবার তাঁদের নজর ঘুরেছে ভারতের দিকে। তাঁদের নতুন দাবি, গত বছর গ্রীষ্মে ভারতেই নাকি জন্ম নেয় এই ভয়াবহ ভাইরাস। চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের একদল গবেষক এই দাবি করেছেন। তাঁদের দাবি, ভারতে দূষিত জলের মাধ্যমে জন্তু থেকে মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ে, তারপর কোনও এক অজ্ঞাত মুহূর্তে তা চলে যায় ইউহানে। দুর্ভাগ্যক্রমে সেখানেই সেটা প্রথম ধরা পড়ে, আর সবাই দুষতে থাকে বেচারা চিনকে। কিন্তু যদি দোষ কারও থেকে থাকে, তবে সেটা ভারতের, চিনের কখনওই নয়। যদিও চিনা বিজ্ঞানীদের এই দাবি উড়িয়ে দিয়েছেন স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ডেভিড রবার্টসন। তিনি বলেছেন, চিনাদের এই দাবি পুরোপুরি ভুল, কোনওভাবেই তা তারা প্রমাণ করতে পারবে না। এই প্রথম অবশ্য নয়, এর আগেও চিন কর্তৃপক্ষ কোনও প্রমাণ ছাড়াই ইতালি, আমেরিকার দিকে আঙুল তোলে করোনা ছড়ানোর জন্য। আর এখন যখন লাদাখ নিয়ে ভারত-চিনের টানাপোড়েন চরমে উঠেছে, সে সময় তাৎপর্যপূর্ণভাবে করোনার উৎপত্তির কেন্দ্র হিসেবে ভারতের ঘাড়ে দায় চাপাতে চাইছে চিন। গোটা বিশ্বের বিজ্ঞানীরা অবশ্য বারবারই জানিয়েছেন, গত ডিসেম্বরে চিনের ইউহানেই এই ভাইরাস জন্ম নিয়েছে, সেখানকার এক মাংসের বাজারে প্রথম এর অস্তিত্বের খোঁজ মেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে, করোনার উৎপত্তি চিনেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee:আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Amit Shah: অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?
অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?
21 July TMC Rally: ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '
২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Argentina vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
Spain vs Argentina: রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Embed widget