এক্সপ্লোর

Abhijeet Dipke : ককরোচ জনতা পার্টির একমাত্র লক্ষ্য কী ? ৫ রাজ্যে বিধানসভা ভোটের আগে বড় মন্তব্য অভিজিৎ দীপকের

CJP News : ২৬ নভেম্বর (সংবিধান দিবস) নাগপুরে একটি বড় জনসভার ঘোষণা করেছেন তিনি।

ছত্রপতি সম্ভাজিনগর (মহারাষ্ট্র) : রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে যেন তরুণদের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি, যেমন বেকারত্ব দূরীকরণ-এসব অব্যাহত থাকে। ককরোচ জনতা পার্টি তা নিশ্চিত করবে বলে জানালেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এছাড়া ২৬ নভেম্বর (সংবিধান দিবস) নাগপুরে একটি বড় জনসভার ঘোষণা করেছেন তিনি। বারবার 'ভোট চুরি'র অভিযোগের পরিপ্রেক্ষিতে কৈফিয়ত নিশ্চিত করতে এবং ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগে এই জনসভার আয়োজন করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে, সিজেপি (CJP) নির্বাচনী ময়দানে নামছে সরকার গঠনের উদ্দেশ্যে নয়, বরং তরুণ নাগরিকদের উদ্বেগগুলিকে সামনে নিয়ে আসার জন্য।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপকে বলেন, "উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুর-এই পাঁচটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। 'ককরোচ জনতা পার্টি'র লক্ষ্য, কোনও সরকার গঠন করা বা কোনও সরকারকে ফেলে দেওয়া নয়। আমাদের একমাত্র লক্ষ্য হল, দেশের রাজনীতি এবং আসন্ন নির্বাচন যেন তরুণ প্রজন্মের বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে। আমরা চাই, আসন্ন নির্বাচনে শিক্ষা, বেকারত্ব, উন্নত বিদ্যালয়, কলেজ ও হাসপাতাল এবং কীভাবে বেকারত্ব দূর করা যায়-সেইসব বিষয়ই মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।"

তিনি আক্ষেপ করে বলেন যে, যখন সারা বিশ্ব বিজ্ঞান ও পরিচ্ছন্ন প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন আমাদের দেশের নির্বাচনী প্রচারগুলি ধর্মীয় বিবাদে আচ্ছন্ন হয়ে আছে। দীপকের কথায়, "পুরো বিশ্ব সম্পূর্ণ ভিন্ন পথে এগিয়ে চলেছে। তারা বৈজ্ঞানিকভাবে অত্যন্ত উন্নত হয়ে উঠছে। বিশ্বজুড়ে এখন আলোচনা হচ্ছে কীভাবে সেমিকন্ডাক্টর সক্ষমতা বাড়ানো যায়, কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার বাড়ানো যায় এবং কীভাবে পুনর্নবীকরণযোগ্য জ্বালানির উৎসগুলিকে আরও সম্প্রসারিত করা যায়। অথচ আমাদের দেশে নির্বাচনের সময় কী হয়? আমাদের দেশে নির্বাচনের সময় বিতর্ক হয়-কোন মন্দিরের নীচে মসজিদ আছে আর কোন মসজিদের নীচে মন্দির আছে, তা নিয়ে। এই বিতর্ক কি তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে?" CJP-র প্রতিষ্ঠাতা জোর দিয়ে বলেন যে, ভারতের জনসংখ্যার প্রায় অর্ধেকই তরুণ, আর তাদের কেরিয়ারের সম্ভাবনাই দেশের রাজনৈতিক এজেন্ডার মূল ভিত্তি হওয়া উচিত। তিনি আরও বলেন, "আমাদের একমাত্র লক্ষ্য হল-দেশের সামগ্রিক রাজনীতি ও রাজনৈতিক আলোচনা যেন কোনওভাবে তরুণ-কেন্দ্রিক হয়ে ওঠে। এটি এমন একটি মানদণ্ড হওয়া উচিত, যেখানে রাজনৈতিক দলগুলিকে বলতে হবে যে, তারা দেশের তরুণদের উন্নত ভবিষ্যৎ ও কেরিয়ারের জন্য কী প্রস্তাব দিচ্ছে। এই আলোচনা অত্যন্ত জরুরি, কারণ আমাদের দেশের ৪৭ শতাংশ মানুষই তরুণ। যদি তাদের জন্য আলোচনা না হয়, তবে আর কাদের জন্য হবে?"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: এবার চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
এবার চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
NCPI: চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে ভাঙন ধরাল NCPI, একযোগে দল ছাড়লেন ১৯জন
চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে ভাঙন ধরাল NCPI, একযোগে দল ছাড়লেন ১৯জন
Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
CM Suvendu Adhikari: 'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | 'গুন্ডা ট্যাক্স' না দেওয়ায় ব্য়বসায়ীর উপর 'হামলা', খুনের 'হুমকি'
Kolkata Municipal Corporation | কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাব রুমে বসল সাভারকারের ছবি
Sadhak Bamakhyapa | 'সাধক বামাক্ষ্যাপা' সিনেমাকে দ্রুত ফেরাতে হবে হলে', বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর
Kolkata News | 'গুন্ডা ট্যাক্স' না দেওয়ায় ব্যবসায়ীর উপর 'হামলা', ৩জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
NCPI News | অধ্যক্ষ Om Birla-এর কাছে উত্তর জমা ২০ NCPI সাংসদের | #abpananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget