এক্সপ্লোর

জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?

কঙ্গোতে সামরিক বিমানে ভয়াবহ দুর্ঘটনা। শেষ পাওয়া খবর অনুসারে,  তাঁরা প্রত্যেকেই মারা গিয়েছেন। 


কঙ্গোতে সামরিক বিমানে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। বিমানটিতে ছিলেন  তিন সেনা কর্তা। এছাড়াও বেশ কয়েকজন সেনাকর্মী।  শেষ পাওয়া খবর অনুসারে,  তাঁরা প্রত্যেকেই মারা গিয়েছেন।  কিকউইট থেকে কিনশাসা যাওয়ার সময়ই  দুর্ঘটনাটি ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর,  যান্ত্রিক ত্রুটির জন্যই কঙ্গোতে অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। কিন্তু কোনও রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় পড়ে যায়। তার জেরেই ঘটে বড় বিপদ। ওই এলাকায় কোনও বসতি ছিল কিনা, বিমানটি এইরকম ভাবে অবতরণ করায় , সাধারণ মানুষ কেউ মারা গিয়েছেন  কিনা, এখনও সেই সংক্রান্ত তথ্য নেই।  

সে-দেশের সেনাবাহিনীর  মুখপাত্র মেজর জেনারেল ইফোমি একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে বলা হয়েছে, বিমানটিতে সফর করছিলেন সে-দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থরাই। এর মধ্যে ২ জন একেবারে শীর্ষস্থানীয় সেনা আধিকারিক।   দুর্ঘটনায় বিমানে থাকা সবারই মৃত্যু হয়েছে।

নিহত দুই শীর্ষ সেনাকর্তার নাম লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাতালয়ি তিয়েন্দে । এছাড়াও মারা গিয়েছেন কঙ্গোর সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া। সেনাবাহিনীর দুই শীর্ষ স্থানীয়র অকাল মৃত্যুতে কঙ্গোার সামরিক বাহিনীতে নেমেছে গভীর শোকের ছায়া। আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্টে দাবি, ওই বিমানটি রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিল ।  কঙ্গোর কেনজে অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় বিমানে হঠাৎ গুরুতর যান্ত্রিক ত্রুটি চোখে পড়ে।  মুহূর্তের মধ্যেই চালক নিয়ন্ত্রণ হারান। বিমানটি কেনজে এলাকায় আছড়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় প্রশাসনিক কর্তারা ছুটে যান।  উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে কয়েকটি রিপোর্টে দাবি, বিমানটি অবতরণ করানোর চেষ্টা করেছিলেন পাইলট। তবে শেষ মুহূর্তে কী ঘটেছিল বিমানে, তা তদন্তের পরই জানা যাবে। 

 ঠিক কী কারণে বিমানের যান্ত্রিক ত্রুটি ঘটল কিংবা দুর্ঘটনাটি কীভাবে ঘটল, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি। সেনা বাহিনীর তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে। ইতিমধ্যে উচ্চপর্যায়ের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আলাদা আরেকটি বিবৃতিতে কঙ্গোর অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে যে দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তদন্ত শেষ হলেই বিস্তারিত তথ্য সামনে আনা হবে। যে এলাকায় বিমানটি আছরে পড়ে, সেটি বেশি দুর্গম জায়গা। তাই  যোগাযোগ ও পরিকাঠামোগত সমস্যার কারণে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কিছুটা সময় লাগতে পারে।  

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের আহ্বানে কাল ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি, দিল্লি হাইকোর্টকে আশ্বাস পুলিশের
অভিজিৎ দীপকের আহ্বানে কাল ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি, দিল্লি হাইকোর্টকে আশ্বাস পুলিশের
Pakistan Train News: পাকিস্তানের সবচেয়ে বিলাসবহুল ট্রেন, ভিতর থেকে কেমন? ট্রেনে চড়ে অবাক ভারতীয় ইউটিউবার!
পাকিস্তানের সবচেয়ে বিলাসবহুল ট্রেন, ভিতর থেকে কেমন? ট্রেনে চড়ে অবাক ভারতীয় ইউটিউবার!
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget