এক্সপ্লোর

দেশ ভাঙা থেকে বিরত থাকার সময় পেলে পড়ে দেখবেন, মোদিকে সংবিধানের কপি উপহার, অ্যামাজনে অর্ডার কংগ্রেসের

মজার ব্যাপার, রিসিপ্টে পেমেন্ট প্রক্রিয়া হিসাবে ‘পে অন ডেলিভারি’র উল্লেখ করা হয়েছে, অর্থাত সংবিধানের কপিটি প্রধানমন্ত্রী বা ই ব্লকের কোনও কর্মী গ্রহণ করলে, তাঁকেই দাম মেটাতে হবে।

নয়াদিল্লি: নরেন্দ্র মোদিকে ৭১-তম প্রজাতন্ত্র দিবসে উপহার হিসাবে পাঠানোর জন্য অ্যামাজনে এক করপি ভারতের সংবিধানের অর্ডার দিল কংগ্রেস। সেটি কেন্দ্রীয় সচিবালয়ের ই ব্লকে প্রধানমন্ত্রীর অফিসে (পিএমও) পাঠিয়ে দেওয়া হবে। কংগ্রেস দলীয় ট্যুইটার হ্যান্ডলে সেই অর্ডারের রিসিপ্টের ছবি পোস্ট করে কটাক্ষ করে বলেছে, প্রিয় প্রধানমন্ত্রী, শীঘ্রই দেশের সংবিধান আপনার কাছে পৌঁছে যাবে। কখনও দেশটাকে টুকরো করা থেকে বিরত থাকার সময় পেলে দয়া করে পড়বেন। যদিও শেষ পর্যন্ত সেটি প্রধানমন্ত্রীর কাছে যায়নি। কংগ্রেস একটি বার্তার স্ক্রিনশট দিয়েছে যাতে লেখা আছে, আপনার প্যাকেটটা বিক্রেতার কাছে ফেরত যাচ্ছে কেননা যে ঠিকানায় পাঠানো হয়েছে, সেখান থেকে সেটি নিতে অস্বীকার করা হয়েছে বা অর্ডার বাতিল হয়েছে। কংগ্রেস ট্যুইট করেছে, দেশবাসী, আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু মোদির সংবিধানে একেবারেই আগ্রহ নেই। তাহলে এখন আর কী করা যায়? মজার ব্যাপার, রিসিপ্টে পেমেন্ট প্রক্রিয়া হিসাবে ‘পে অন ডেলিভারি’র উল্লেখ করা হয়, অর্থাত সংবিধানের কপিটি প্রধানমন্ত্রী বা ই ব্লকের কোনও কর্মী গ্রহণ করলে, তাঁকেই দাম মেটাতে হবে। বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনে দেশের সংবিধানকে হাতিয়ার করা হচ্ছে। এই সংক্রান্ত নানা পোস্টও শেয়ার করেছে কংগ্রেস। সিএএ সংবিধানের ১৪ অনুচ্ছেদ লঙ্ঘন করছে বলে অভিযোগ তুলে কংগ্রেস মোদির উদ্দেশ্যে সমতার অধিকার, বৈষম্য, বিভাজনের বিরুদ্ধে সুরক্ষা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদের অংশ শেয়ার করেছে। তারা ট্যুইট করে, জাতি-ধর্ম, সম্প্রদায়, লিঙ্গ নির্বিশেষ সব মানুষকে সংবিধানের ১৪ অনুচ্ছেদের আওতায় সমান চোখে দেখা হয়। কিন্তু বিজেপি এটা বুঝতে ব্যর্থ। সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনে এই অনুচ্ছেদ সম্পূর্ণ লঙ্ঘিত হয়েছে। বিজেপিকে নিশানা করে সংবিধানের মুখবন্ধের ব্যাখ্যাও একটি ভিডিওতে দিয়েছে কংগ্রেস। দলীয় সভানেত্রী সনিয়া গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীর প্রতিবাদসভায় মুখবন্ধ পাঠের ক্লিপিংও শেয়ার করেছে তারা। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে গত শনিবার সনিয়া গাঁধী রাজনৈতিক পক্ষপাত, কূটকাচালির ঊর্ধ্বে উঠে সংবিধান ও তার মূল্যবোধ রক্ষায় একজোট হওয়ার আবেদন করেন দেশবাসীকে। ‘সুগভীর চক্রান্তে’র মাধ্যমে তাদের আঘাত করা হচ্ছে বলে দাবি করেন তিনি। সনিয়া বলেন, দেশকে ধর্ম, আঞ্চলিকতাবাদ ও ভাষার ভিত্তিতে টুকরো করা ও সংবিধানকে খাটো করা, তাতে অন্তর্ঘাতের লক্ষ্যে দেশবাসীকে বিভক্ত করার জন্য একটা ভাষ্য গড়ে তুলতে সুগভীর চক্রান্ত চলছে। একুটা অভূতপূর্ব ভয়, আতঙ্ক, অস্থিকতার আবহাওয়া চাপিয়ে দেওয়া হয়েছে দেশের ওপর। সাধারণ দেশবাসী বিশ্বাস করছে, বর্তমান শাসককূলের হাতে সাংবিধানিক মূল্যবোধ আর সুরক্ষিত নয়।

সেরা শিরোনাম

Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
Rekha Patra Ill: সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
Malda News: ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
SpiceJet: বিমান ওড়াতে পারছে না স্পাইসজেট, অভিযোগ তাও বিক্রি করছে টিকিট, ভোগান্তিতে যাত্রীরা!
বিমান ওড়াতে পারছে না স্পাইসজেট, অভিযোগ তাও বিক্রি করছে টিকিট, ভোগান্তিতে যাত্রীরা!

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget