এক্সপ্লোর

Bharat Jodo Yatra : ফের 'ভারত জোড়ো যাত্রা'য় বেরোচ্ছেন রাহুল, শুরু মোদির রাজ্য থেকে !

Rahul Gandhi : 'ভারত জোড়া যাত্রা'র প্রথম দফায় রাহুল প্রায় ৪ হাজার কিলোমিটার পদযাত্রা করেছিলেন

নয়াদিল্লি : একটা কর্মসূচি। যাকে কেন্দ্র করে সাফল্যের স্বাদ-আস্বাদন। 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra)। কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিশাল সাফল্যের পেছনে রাহুল গাঁধীর (Rahul Gandhi) এই পদযাত্রা যে বড় অনুঘটকের কাজ করেছে তা একবাক্যে স্বীকার করে নিয়েছে রাজনৈতিক মহল। নতুন করে পালে হাওয়া লেগেছে কংগ্রেসের। বিরোধী রাজনৈতিক শিবিরেও পুনরায় দাপট বেড়েছে কংগ্রেসের, অন্তত এমনটাই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের। এই আবহে লোকসভা ভোটের আগে ফের একবার 'ভারত জোড়ো যাত্রা' করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। দ্বিতীয় দফার এই কর্মসূচি শুরুও হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য থেকে। গুজরাত থেকে শুরু হয়ে উত্তর-পূর্বের রাজ্য মেঘালয় পর্যন্ত চলবে পদযাত্রা। সাংবাদিক বৈঠকে একথা জানান মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে। তিনি বলেন, 'এইসব রাজ্যে দলীয় নেতারাও একইভাবে পদযাত্রায় সামিল হবেন।'

'ভারত জোড়া যাত্রা'র প্রথম দফায় রাহুল প্রায় ৪ হাজার কিলোমিটার পদযাত্রা করেছিলেন। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ছিল তার ব্যাপ্তি। গত বছর ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয় সেই কর্মসূচি। এবছর ৩০ জানুয়ারি শ্রীনগরে গিয়ে তা শেষ হয়। এই সময়কালের মধ্যে রাহুল ১২টি রাজ্য, ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ৩ হাজার ৯৭০ কিলোমিটার অতিক্রম করেন। ১৩০ দিনের বেশি পদযাত্রা শেষে সাময়িক বিরতি। আবার নতুন করে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পদযাত্রা করতে চলেছেন কংগ্রেস নেতা। তবে, নতুন রুট নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। কবে থেকে তা শুরু হবে তাও সামনে আসেনি।

আগের দিনই গুজরাত কংগ্রেসের তরফে রাহুল গাঁধীকে আমন্ত্রণ জানানো হয় যাতে তিনি দ্বিতীয় দফার 'ভারত জোড়ো যাত্রা' গুজরাত থেকে শুরু করেন। সংবাদ সংস্থা PTI-কে গুজরাতের বিরোধী দলনেতা অমিত চাবড়া বলেন, 'আমরা রাহুল গাঁধীকে দ্বিতীয় দফার ভারত জোড়া যাত্রা গুজরাত থেকে শুরু করার আমন্ত্রণ জানিয়েছি। কারণ, এই গুজরাত মহাত্মা গাঁধী ও সর্দার প্যাটেলের জন্মভূমি। তাই দ্বিতীয় দফা এখান থেকেই শুরু হওয়া উচিত।' তাঁর সংযোজন, 'দ্বিতীয় দফায় পূর্ব থেকে পশ্চিম প্রান্তের রাজ্যগুলিতে হবে পদযাত্রা। আগের দফায় যা দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত হয়েছিল।' প্রসঙ্গত, 'মোদি পদবি' মামলায় সম্প্রতি স্বস্তি পেয়েছেন রাহুল। সুরাট আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে পুনরায় সাংসদ পদ ফিরে পেয়েছেন কংগ্রেস নেতা। শুধু তা-ই নয়, ১২ তুঘলক লেনের সরকারি বাংলোও তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Shehzad Poonawalla Resignation : বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র
বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget