এক্সপ্লোর

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আজ দেশজুড়ে কংগ্রেসের ফ্ল্যাগ মার্চ

প্রিয়ঙ্কা গতকালই লখনউ পৌঁছে গিয়েছেন, উত্তর প্রদেশ সরকার নাগরিকত্ব আইনের প্রতিবাদীদের বিরুদ্ধে ‘কড়া’ ব্যবস্থা নেওয়ায় আন্দোলনের পথে হাঁটতে চান তাঁরা।

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ দেশজুড়ে মিছিল করতে চলেছে কংগ্রেস। প্রতিটি রাজ্যে ফ্ল্যাগ মার্চ করে সাধারণ মানুষকে নাগরিকত্ব আইন নিয়ে জানানোর জন্য জন্য প্রদেশ নেতৃত্বকে নির্দেশ দিয়েছে তারা। দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী ভঢরা থাকবেন লখনউতে, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী আবার যাবেন গুয়াহাটিতে। গুয়াহাটিতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সভায় বক্তব্য রাখবেন রাহুল, নেতৃত্ব দেবেন মিছিলের। প্রিয়ঙ্কা গতকালই লখনউ পৌঁছে গিয়েছেন, উত্তর প্রদেশ সরকার নাগরিকত্ব আইনের প্রতিবাদীদের বিরুদ্ধে ‘কড়া’ ব্যবস্থা নেওয়ায় আন্দোলনের পথে হাঁটতে চান তাঁরা। এছাড়া আজ কংগ্রেসের ১৩৪তম প্রতিষ্ঠা দিবস। এ ব্যাপারে একটি অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা, তারপর প্রদেশ নেতৃত্বের সঙ্গে দলীয় কৌশল ঠিক করতে বৈঠকে বসবেন। আজ দিল্লিতে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিল্লিতে দলের সদর দফতরে পতাকা উত্তোলন করেন সভানেত্রী সনিয়া গাঁধী। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সহ কংগ্রেসের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন রাহুল। বলেন, জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইন ২ নম্বর নোটবন্দির ঘটনা। ফের গরিব মানুষ লাইনে দাঁড়াবে আর ধনীদের বন্ধু রয়েছে বলে তাদের লাইনে দাঁড়াতে হবে না। ডিটেনশন সেন্টার নিয়ে বিজেপি তাঁকে মিথ্যাবাদী বলায় রাহুলের জবাব, আমার টুইট দেখুন আর প্রধানমন্ত্রীর ভাষণ শুনুন। তারপর আপনারাই ঠিক করুন, কে মিথ্যাবাদী। প্রিয়ঙ্কাও গতকাল নাগরিকত্ব আইন নিয়ে নাম না করে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। যেভাবে বিভিন্ন জায়গায় এই আইনের বিরুদ্ধে আন্দোলন চলছে, সেই প্রসঙ্গ তুলে বলেছেন, ইয়াঙ্গিস্তানকে দমানো যাবে না। প্রিয়ঙ্কা বলেছেন, কালপঞ্জীটা বুঝুন, প্রথমে আপনাকে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হবে। তারপর ওরা সরকার গড়বে। প্রথমেই বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস করবে। তারপর ধ্বংস করবে সংবিধান। প্রতিবাদ করলে আপনাকে বলবে নির্বোধ। কিন্তু এভাবে ইয়াঙ্গিস্তানকে দমানো যাবে না। জাতীয় নাগরিক পঞ্জী বা এনপিআরেরও বিরোধিতা করেছে কংগ্রেস। তাদের দাবি, এনপিআর নাগরিকের ব্যক্তিগত সীমা লঙ্ঘন করবে।

সেরা শিরোনাম

US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Baruipur News: 'অপরাধের আগে দিন দশেক ধরে রেইকি', কোন কৌশলে বারুইপুরকাণ্ডের অভিযুক্তদের ধরল পুলিশ ?
'অপরাধের আগে দিন দশেক ধরে রেইকি', কোন কৌশলে বারুইপুরকাণ্ডের অভিযুক্তদের ধরল পুলিশ ?
News Live: বারুইপুরে এনকাউন্টারে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত নিহত
বারুইপুরে এনকাউন্টারে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত নিহত

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget