এক্সপ্লোর

Coronavirus: করোনায় কত মৃত গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে? 'হিসেবই নেই' জানাল কেন্দ্র

Coronavirus Death: সেই সময় আতঙ্ক ছড়িয়েছিল যে এই দেহগুলি নিয়ে। মোদি সরকারকে প্রশ্ন করেছিল বিরোধিরা।

নয়া দিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গায় শতাধিক দেহ ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই সময় আতঙ্ক ছড়িয়েছিল যে এই দেহগুলি নিয়ে। মোদি সরকারকে প্রশ্ন করেছিল বিরোধিরা। যদিও সংসদে জানান হল, করোনায় মৃত কতজনের দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, তা কেন্দ্রীয় সরকারের জানা নেই।  

গতকাল রাজ্যসভায় কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডু লিখিত জবাবে এ কথা জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা-র তরফে রাজ্য সরকারগুলর কাছে কত মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, সেই তথ্য চাওয়া হয়েছিল।  তাঁর দাবি, সেই তথ্য সরকারের হাতে নেই।  সম্প্রতি একটি বইয়ে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা-র ডিরেক্টর জেনারেল রাজীবরঞ্জন মিশ্র দাবি করেছেন, জেলাশাসক ও পঞ্চায়েত কমিটিগুলির রিপোর্টে অনুযায়ী, তিনশোর বেশি মৃতদেহ গঙ্গায় ভাসানো হয়নি।    

প্রসঙ্গত, করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মারাত্মক আকার নিয়েছিল সংক্রমণ। মৃত্যুর সংখ্যা ভয়ঙ্কর হারে বেড়েছিল গোটা দেশে। যার থেকে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভে মৃত্যু সর্বাধিক হয়েছিল দেশে। করোনা প্রথম ভারতে হানা দেওয়ার পরেও সেরকম মৃত্যু হয়নি করোনা ভাইরাসের সংক্রমণে। উল্লেখ্য সারি সারি দেহ সেসময় গঙ্গায় ভেসে আসতে দেখা গিয়েছিল। এই নিয়ে উত্তর প্রদেশ সরকারের অস্বস্তি বেড়েছিল। তবে যোগী সরকার দাবি করেছিল করোনায় মৃতদের দেহ সেগুলি নয়। কিন্তু বিরোধীরা এই নিয়ে শোরগোল ফেলে দিয়েছিল।

তৃণমূলের সাংসদ ডেরেক ও'‌ ব্রায়েন জলশক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে গঙ্গায় কতজন কোভিড রোগীর দেহ ফেলা হয়েছে। এরপরই কেন্দ্রের পক্ষ থেকে এই উত্তর আসে। উত্তর প্রদেশে গঙ্গা থরে থরে দেহ ভেসে আসতে দেখা গিয়েছিল করোনার সেকেন্ড ওয়েভের সময়। উত্তর প্রদেশ থেকে বিহারে এসে ঠেকছিল দেহগুলি। এই নিয়ে আতঙ্ক বেড়েছিল.                                                               

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কন্ট্রোলরুমে আগুন, 'শর্ট সার্কিট', অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ATC বিল্ডিংয়ে থেকেই নিয়ন্ত্রণ হয় যাবতীয় বিমান চলাচল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কন্ট্রোলরুমে আগুন, 'শর্ট সার্কিট', অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ATC বিল্ডিংয়ে থেকেই নিয়ন্ত্রণ হয় যাবতীয় বিমান চলাচল
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget