এক্সপ্লোর

Corona Virus XE: দেশে করোনার নতুন প্রজাতির হানা? 'প্রমাণ নেই', জানাল কেন্দ্র

Corona New Virus: নতুন এই স্ট্রেন প্রথম ধরা পড়ে ব্রিটেনে। ইতিমধ্যেই ব্রিটেন, জার্মানি, তাইওয়ানের মতো দেশে XE-র হদিশ।

নয়া দিল্লি: করোনার (Coronavirus) নতুন XE ভ্যারিয়েন্ট (XE Strain) নিয়ে উদ্বেগের মধ্যেই স্বস্তির খবর দিল কেন্দ্র। দেশে এখনও করোনার নতুন এই প্রজাতির ভাইরাসের সংক্রমণের কোনও প্রমাণ মেলেনি। কেন্দ্রীয় সরকারের সূত্রকে উল্লেখ করে এই খবর দিয়েছে সংবাদ সংস্থা এএনআই। বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে সংক্রমণ বাড়ছে এই ভ্যারিয়েন্টের। 

গবেষক চিকিত্সকদের দাবি, ওমিক্রনের থেকে বহু গুণ বেশি সংক্রামক XE। দ্য গ্রেটার মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন আজই জানায়, সেখানকার এক রোগীর শরীরে করোনার XE এবং আর এক রোগীর শরীরে কাপ্পা ভ্যারিয়েন্টেপ হদিশ মিলেছে। এরপরই কেন্দ্র জানিয়ে দিল, সে রকম কোনও প্রমাণ এখনও হাতে আসেনি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, বৃহম্মুম্বই পুরসভার দাবির প্রমাণ এখনও মেলেনি। এখনও দেশে করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মেলেনি। যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে, সে যে করোনার নতুন ভ্যারিয়েন্টেই আক্রান্ত তার কোনও প্রমাণ এখন অবধি পাওয়া যায়নি। 

এর আগে গ্রেটার মুম্বই মিউনিসিপ্যাল কমিশন জানিয়েছে ২৩০ জন কোভিড আক্রান্তের মধ্যে একজনের দেহে XE স্ট্রেন মিলেছে। প্রশাসন সূত্রে খবর, আক্রান্ত ওই মহিলা দক্ষিণ আফ্রিকার বাসিন্দা।  ১০ ফেব্রুয়ারি ভারতে আসেন দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ওই মহিলা। যিনি আক্রান্ত তাঁর শারীরিক পরিস্থিতিতে কোনও জটিলতা নেই বলে জানিয়েছে প্রশাসন। 

আরও পড়ুন, কলকাতার ওষুধের দোকানে হানা, উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ-ট্যাবলেট

নতুন এই স্ট্রেন প্রথম ধরা পড়ে ব্রিটেনে। ইতিমধ্যেই ব্রিটেন, জার্মানি, তাইওয়ানের মতো দেশে XE-র হদিশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনও সারা বিশ্বে ওমিক্রনে B.A 2 ভ্যারিয়েন্টের দাপট চলছে। এখন যা সংক্রমণ হচ্ছে, তার মধ্যে ৮৬ শতাংশই ওমিক্রনের B.A 2 ভ্যারিয়েন্ট। এখনও পর্যন্ত অতি অল্পসংখ্যক আক্রান্ত নতুন XE ভ্যারিয়েন্টে আক্রান্ত। যদিও এর সংক্রামক ক্ষমতা অনেক বেশি। তাই দ্রুত এই স্ট্রেন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে ভবিষ্যতে এটাই বেশি ছড়ানোর আশঙ্কা রয়েছে। ভারতেও এর হদিশ মেলায় চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে।  

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওমিক্রনের (Omicron) থেকেও বেশি সংক্রামক নতুন এই কোভিড স্ট্রেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন এই স্ট্রেনের নাম XE recombinant (Omicron XE Variant). অর্থাৎ ওমিক্রনের আগের দুটি সাব ভ্যারিয়েন্ট ( Variant)  BA1 এবং BA2 থেকে এই স্ট্রেন এসেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওমিক্রনের B.A 2 ভ্যারিয়েন্টের চেয়েও ১০ শতাংশ বেশি সংক্রামক নতুন এই ভ্যারিয়েন্ট।

 

সেরা শিরোনাম

TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Local Train: লোকাল ট্রেনে তুলকালাম কাণ্ড, যাত্রীদের মধ্যে বচসা, ঝগড়ার মাঝে ছুরির আঘাতে জখম নিরীহ যাত্রী
লোকাল ট্রেনে তুলকালাম কাণ্ড, যাত্রীদের মধ্যে বচসা, ঝগড়ার মাঝে ছুরির আঘাতে জখম নিরীহ যাত্রী

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget