এক্সপ্লোর

Kolkata: কলকাতার ওষুধের দোকানে হানা, উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ-ট্যাবলেট

Banned Cough Syrup-Tablets Kolkata: নেশা করার জন্য ব্যবহৃত, নিষিদ্ধ কাফ সিরাপ ও ট্যাবলেট বিক্রি হচ্ছে শহরের বেশ কিছু দোকানে, এমন খবর ছিল রাজ্য ড্রাগ কন্ট্রোলের কাছে। 

হিন্দোল দে, কলকাতা: কলকাতার (Kolkata) এক ওষুধের (Medicine) দোকান ও গুদামে হানা দিল রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ (Cough Syrup) ও ট্যাবলেট। দোকান মালিক সহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর।

রাজ্যের সরকারি হাসপাতালে, বাংলাদেশে (Bangladesh) তৈরির ও মেয়াদ ফুরনোর তারিখ বিহীন ওষুধ দেওয়া নিয়ে তোলপাড়। এই প্রেক্ষিতেই শহরে নিষিদ্ধ ওষুধের কারবারের পর্দাফাঁস। নির্দিষ্ট দোকান ও গুদামে হানা দিলেন রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের অফিসাররা। সূত্রের দাবি, বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ ও ট্যাবলেট। নেশা করার জন্য ব্যবহৃত, নিষিদ্ধ কাফ সিরাপ ও ট্যাবলেট বিক্রি হচ্ছে শহরের বেশ কিছু দোকানে, এমন খবর ছিল রাজ্য ড্রাগ কন্ট্রোলের কাছে। 

ড্রাগ কন্ট্রোলের অফিসাররা বুধবার বেনিয়াপুকুর থানা এলাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পিছনে হাড্ডিবাগানে একটি ওষুধের দোকান ও গুদামে হানা দেন। ড্রাগ কন্ট্রোল সূত্রে দাবি, বিপুল পরিমাণে নিষিদ্ধ ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে এই দোকান থেকে। পরে দোকান ও গুদামটি সিল করে দেন ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। আটক করা হয় দোকান মালিক সহ কয়েকজনকে। 

আরও পড়ুন, বাংলাদেশ সরকারের ওষুধ মিলছে কাঁথি মহকুমা হাসপাতালে, কিন্তু কীভাবে?

ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, কোথা থেকে এই সব নিষিদ্ধ কাফ সিরাপ ও ট্যাবলেট আনা হত? কারা তা কিনতেন? এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

এদিকে, বাংলাদেশ (Bangladesh) সরকারের অ্যান্টিবায়োটিক ওষুধ (Antibiotic) মিলছে কাঁথি মহকুমা হাসপাতালের (Contai Sub Division Hospital) বহির্বিভাগে। সেখানে রোগীদের দেওয়া হচ্ছে বাংলাদেশের ওষুধ। অভিযোগ উঠেছে এমনটাই। 'সেফ্রাডিন-৫০০' নামে একটি অ্যান্টিবায়োটিক ওষুধ বহির্বিভাগ হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অথচ এই ওষুধ বাংলাদেশের। এবং সেই ওষুধের গায়ে বাংলাদেশ সরকারের তরফে 'ক্রয়-বিক্রয় করা নিষিদ্ধ' বলে উল্লেখ করা রয়েছে। ওষুধের গায়ে পরিষ্কার লেখা, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ। ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়।'

তাহলে এমন ওষুধ কাঁথিতে এসে পৌঁছল কীভাবে? এই রাজ্যে রোগীদের হাতে কীভাবে সেই ওষুধ গিয়ে পৌঁছল? এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসক মহলে। বিষয়টি জানাজানি হতেই তদন্তের নির্দেশ দিল নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা দফতর। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget