এক্সপ্লোর

লকডাউনে মদ বিলির ভিডিও বানিয়ে পোস্ট, টিকটক সেলিব্রিটি হতে গিয়ে হাজতবাস তরুণের

পুলিশকে ওই তরুণ জানিয়েছে, সে দিনমজুরদের সাহায্য করার চেষ্টা করছে মাত্র।

হায়দরাবাদ: ইচ্ছা ছিল টিকটক সেলিব্রিটি হওয়ার। তার জন্য লকডাউনের মধ্যে মদ বিলি করে সেই ভিডিও অনলাইনে পোস্ট করে হায়দরাবাদের এক ব্যক্তি। কিন্তু, সেলিব্রিটি তো দূরের কথা, এই কাজের ফলে, তাকে হাজতে গিয়ে উঠতে হল।

সম্প্রতি, ২৯ বছরের ওই তরুণ ও তার সহযোগীকে গ্রেফতার করেছে এক্সাইস পুলিশ। অভিযোগ, রবিবার চম্পাপেট অঞ্চলে দিনমজুরদের মধ্যে মদ বিলি করছিল দুজন। সেই বিলি করার গোটা ভিডিও তৈরি করে পরে টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ধৃতেরা। পুলিশ জানিয়েছে, ওই তরুণ টিকটক-ভক্ত।

সম্প্রতি, কয়েকদিন আগে পঞ্জাবের প্রায় একই ধরনের একটি ভিডিও টিকটকে প্রকাশ পায়। সেই দেখে এই তরুণ উদ্বুদ্ধ হয়েছিলেন। ওই পুলিশ আধিকারিক জানান, সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও ভাইরাল হবে এবং তার ফলে সে জনপ্রিয়তা লাভ করবে, এই উদ্দেশ্যেই মদ বিলি করার ভিডিও সে শেয়ার করে।

তরুণের আপলোড করা ভিডিওতে দেখা গিয়েছে, মহিলা সহ কয়েকজন দিনমজুর একটি তাড়ির দোকানের ধারে বসে রয়েছে। তরুণ গিয়ে সাতজনের মধ্যে মদ বিলি করে। পুলিশকে ওই তরুণ জানিয়েছে, সে দিনমজুরদের সাহায্য করার চেষ্টা করছে মাত্র। যাতে তাদের মনে হয়, লকডাউন উঠে গিয়েছে। তরুণের আরও দাবি, তাড়িু না পেয়ে এক মহিলা কয়েকদিন আগে অচৈতন্য হয়ে পড়ে।

অভিযুক্ত তরুণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও তেলঙ্গানা এক্সাইজ আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। আদালতে পেশ করা হলে, ম্যাজিস্ট্রেট তাকে জেলে পাঠিয়ে দেয়। তেলঙ্গনায় লকডাউন শুরু হতেই কিছু মদাসক্তের মধ্যে নেশা ছাড়ার প্রবণতা বা ইচ্ছা লক্ষ্য করা গিয়েছে। লকডাউনের মধ্য়ে মদ বিক্রি করার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করে দিয়েছে রাজ্য প্রশাসন।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget