এক্সপ্লোর

Sirsho Banerjee death: হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন সাহিত্যিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়

গতকাল রাতেই ফেসবুকে পোস্ট করেছিলেন জলরঙে আঁকা ছবি। ক্যাপশনে লিখেছিলেন-'ওরে ঝড় নেমে আয়'। কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই জীবন-মৃত্যুর ঝড় এলোমেলো করে দিল সবকিছু। 


কলকাতা : অকালে চলে গেলেন বিশিষ্ট সাহিত্যিক তথা সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। শোকস্তব্ধ পরিবার-পরিজন ও অনুরাগীরা। কোভিড-কালে  তাঁর মৃত্যুতে শোকের ছায়া সাহিত্য ও সংবাদজগতে। মৃত্যুকালে শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছিল ৫৪ বছর।
গতকাল রাতেই ফেসবুকে পোস্ট করেছিলেন জলরঙে আঁকা ছবি। ক্যাপশনে লিখেছিলেন-'ওরে ঝড় নেমে আয়'। কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই জীবন-মৃত্যুর ঝড় এলোমেলো করে দিল সবকিছু। 

ফেসবুকে এই পোস্ট। আর তারপর মর্মান্তিক দুঃসংবাদ। ফেসবুকে তাঁদের মন্তব্যে অনুরাগীরা তাঁদের মর্মবেদনার কথা জানিয়েছেন। অনেকেই বিশ্বাস করে উঠতে পারছেন না। 
পরিবারসূত্র উল্লেখ করে জানানো হয়েছে যে, শীর্ষর ডায়েবেটিস ছিল। গতকাল রাতেও সুস্থ ছিলেন তিনি। কিন্তু এরপরই ঘটে যায় অঘটন। সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপর তাঁকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাংলা ভাষায় একাধিক দৈনিক সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন তিনি।
বেশ কিছু উপন্যাস ও ছোটগল্প, প্রবন্ধ লিখেছেন তিনি। তাঁর লেখা উপন্যাসগুলির মধ্যে অন্যতম শার্দূলসুন্দরী।  বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় লেখা উপন্যাস ইথারসেনাও তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি। 

উল্লেখ্য, কয়েকদিন আগেই  প্রয়াত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল ৫৬ বছর। শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। পরিবার সূত্রে খবর, করোনা আক্রান্ত হওয়ায় কিছুদিন আগেই ভর্তি হন হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, রবিবার রাত ৯টা ২৫-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জি ২৪ ঘণ্টার এডিটর। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া।হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাত ৯.২৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের। গত ১৪ এপ্রিল করোনা আক্রান্ত হন তিনি। এরপর সেরেও উঠেছিলেন তিনি। হাসপাতাল থেকে ফিরেও এসেছিলেন বাড়িতে। কিন্তু ফের জ্বর আসতে শুরু করে। জ্বর না কমায় তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে ভেন্টিলেশন এবং পরে একমো সাপোর্ট দেওয়া হয়। রবিবার রাতেই মৃত্যু হয় তাঁর। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget