এক্সপ্লোর

Supreme Court on Coronavirus : স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হবে, রাজ্যগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের

আগামী বৃহস্পতিবার এর মধ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলির জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। আজ, মঙ্গলবার দেশের শীর্ষ আদালত প্রত্যেকটি রাজ্যকে এই নির্দেশ দিয়েছে। আগামী বৃহস্পতিবার এর মধ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলির জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। কোভিড ১৯ ম্য়ানেজমেন্ট নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মামলায় এই পর্যবেক্ষণ আদালতের। 

একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে হাইকোর্ট করোনা সংক্রান্ত মামলার রায় দিলে তাতে বাধা দেবে না সুপ্রিম কোর্ট। ব্যাখ্যা দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, যে কোনও রাজ্যের পরিস্থিতি সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্ট বেশি ভাল জানে। তাই করোনা সংক্রান্ত মামলার রায় বা পর্যবেক্ষণ নিয়ে শীর্ষ আদালত কোনও বাধা দেবে না। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ আজ এই শুনানি দিয়েছে। শুনানিতে বিচারপতি বলেন, মানুষের জীবন আমাদের বাঁচাতে হবে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য দরকার মনে করলে আদালত হস্তক্ষেপ করবে।

রাজ্যগুলির স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে রিপোর্ট তলব করার পাশাপাশি, করোনা ভ্যাকসিনের ভিন্ন দাম নিয়েও কেন্দ্রের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। করোনা মামলায় কেন্দ্রকেও কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, এটা জাতীয় বিপর্যয়। এখন  রাজনীতির কাজিয়ার সময় নয়।  এখন সকলের উচিত দেশের পাশে দাঁড়ানো।  

এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট মন্তব্য করে, ‘এখন জাতীয় বিপর্যয়, আদালত নীরব দর্শক হয়ে থাকতে পারে না। মানুষের জীবন বাঁচানোই আদালতের অগ্রাধিকার। আদালত যখনই মনে করবে, তখনই হস্তক্ষেপ করবে।’ সর্বোচ্চ আদালত এ-ও মনে করেছে, ‘হাইকোর্টগুলিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’ করোনা ভ্যাকসিনের ভিন্ন দাম প্রসঙ্গে এদিন অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। ‘করোনা ভ্যাকসিনের কেন আলাদা দাম? কেন্দ্রের কাছে সেই জবাব তলব করেছে শীর্ষ আদালত। পাশাপাশি, করোনা মোকাবিলা নিয়ে কেন্দ্রের পরিকল্পনাও জানতে চায় আদালত। ‘ভ্যাকসিনেশনই কি করোনা মোকাবিলার একমাত্র উপায়? ‘সঙ্কট মোকাবিলায় কেন্দ্রের জাতীয় পরিকল্পনা কী?’ সলিসিটর জেনারেলের কাছে তাও জানতে চাইল সুপ্রিম কোর্ট।

সেরা শিরোনাম

Akhilesh Yadav: অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের
অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের
Cyclone Akvan : দুর্যোগের মুখে বাঙালির প্রিয় পুরী, দুর্যোগ শুরু পশ্চিমবঙ্গেও, আসছে বড় ধাক্কা ?
দুর্যোগের মুখে বাঙালির প্রিয় পুরী, দুর্যোগ শুরু পশ্চিমবঙ্গেও, আসছে বড় ধাক্কা ?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget