এক্সপ্লোর

অক্সফোর্ডের পাশাপাশি এবার করোনা টিকা তৈরিতে নামল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

সার্স, মার্স ও অন্যান্য করোনা জীবাণু, যেগুলি জীবজন্তু থেকে মানুষের দেহে সংক্রমিত হয়, তা রুখতে তৈরি হয়েছে এই টিকা।

লন্ডন: করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে গোটা বিশ্ব। পিছিয়ে নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ড টিকার এখন বিভিন্ন পর্যায়ের ট্রায়াল চলছে। এবার আর এক ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় কেমব্রিজও হাত লাগাল করোনা টিকা তৈরিতে। কেমব্রিজের বিজ্ঞানীরা এমন একটি টিকা তৈরির চেষ্টা করছেন, যা শুধু কোভিড-১৯ নয়, ভবিষ্যতের যাবতীয় করোনাভাইরাসকে পরাস্ত করতে পারে। তাঁদের টিকার গতকাল থেকে শুরু হয়েছে প্রি ক্লিনিক্যাল ট্রায়াল। টিকার নাম রাখা হয়েছে ডিআইওএস-কোভ্যাক্স২। করোনাভাইরাসের জেনেটিক সিকোয়েন্স কাজে লাগিয়ে তৈরি হয়েছে এই টিকা। ৩ডি কম্পিউটার মডেলিং ব্যবহার করে জীবাণুর মিউটেশন ও ভ্যারিয়েশন বোঝা হয়েছে। এই টিকাটি নিয়ে অর্থ বিনিয়োগকারী ও সাধারণ মানুষ- উভয়ের মধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। এ জন্য প্রায় ১.৯ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করেছে ইংল্যান্ড সরকার। কেমব্রিজের ল্যাবরেটরি অফ ভাইরাল জুনোটিক্সের প্রধান জোনাথন হিন বলেছেন, তাঁরা আত্মবিশ্বাসী, তাঁদের তৈরি টিকা ভবিষ্যতেও এ ধরনের সংক্রমণ ও অতিমারীতে কাজে লাগবে। সার্স, মার্স ও অন্যান্য করোনা জীবাণু, যেগুলি জীবজন্তু থেকে মানুষের দেহে সংক্রমিত হয়, তা রুখতে তৈরি হয়েছে এই টিকা। করোনা জীবাণু যেভাবে  মানব শরীরে নিজের প্রতিলিপি তৈরি করে, তা যাতে বন্ধ করা যায়, তাই এই টিকার মুখ্য উদ্দেশ্য। এর ফলে শরীরে এই দ্রুত সংক্রমণ বন্ধ হবে, অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়াও হবে না। বিজ্ঞানীদের এই দলটি সিন্থেটিক ডিএনএ ডিজাইন নামে একটি নতুন ভ্যাকসিন টেকনোলজি ব্যবহার করছে। তাঁদের বিশ্বাস, এটি অন্যান্য টেকনোলজির থেকে ভাল, পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা কম। এখন যে করোনা টিকাগুলির ওপর কাজ চলছে বেশিরভাগেই পার্শ্বপ্রতিক্রিয়া অত্যন্ত বেশি দেখা যাচ্ছে বলে খবর। তাছাড়া বিজ্ঞানীদের দাবি, অন্যান্য টিকার থেকে তাঁদের টিকা অপেক্ষাকৃত সস্তাও হবে। অন্যান্য টিকার মত এই টিকা ফ্রিজে রাখার দরকার নেই, শুকনো গুঁড়ো হিসেবে সংরক্ষণ করা যাবে এই সিন্থেটিক ভ্যাকসিন। এর ফলে এটি তৈরি, সরবরাহ এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ সবই সহজ হবে। এ বছরের শেষে শুরু হবে মানব দেহে এর ক্লিনিক্যাল ট্রায়াল।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি ৪ রাজ্যে এক দফায় ভোট
৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি ৪ রাজ্যে এক দফায় ভোট
Bengal Election 2026 Date Live Updates: নির্বাচনে আর দেড় মাসও নেই, আগেই চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী, ২ দফায় ৪৮০ কোম্পানি
নির্বাচনে আর দেড় মাসও নেই, আগেই চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী, ২ দফায় ৪৮০ কোম্পানি
West Bengal Assembly Elections 2026: ‘বিজেপি এলে চাকরিহারাদের বয়সে ৫ বছর ছাড়, মহিলাদের মাসে ৩০০০’, আশ্বাস শমীকের
‘বিজেপি এলে চাকরিহারাদের বয়সে ৫ বছর ছাড়, মহিলাদের মাসে ৩০০০’, আশ্বাস শমীকের
Assembly Election 2026 : অসমে এক দফায় ভোট, আড়াই কোটি ভোটারের ভাগ্য নির্ধারণ, রইল নির্ঘণ্ট
অসমে এক দফায় ভোট, আড়াই কোটি ভোটারের ভাগ্য নির্ধারণ, রইল নির্ঘণ্ট

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Embed widget