এক্সপ্লোর

Covaxin : আপৎকালীন ব্যবহারের ছাড়পত্র পাবে কোভ্যাক্সিন ? আজই সিদ্ধান্ত ঘোষণা WHO-র

Bharat Biotech's Covaxin : কোভ্যাক্সিন এখনও অনুমোদন না পাওয়ায় লক্ষ লক্ষ ভারতীয় ট্রাভেল করতে পারছেন না। হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক এই ভ্যাকসিন তৈরি করেছে।১৯ এপ্রিল তারা ছাড়পত্রের জন্য আবেদন করে।

নয়া দিল্লি : কোভ্যাক্সিনের আপৎকালীন ব্যবহারের ছাড়পত্রের বিষয়টি বেশ কয়েক সপ্তাহ ধরে আটকে রয়েছে। তবে, আজই এব্যাপারে তাদের মতামত জানিয়ে দিতে পারে WHO। সংস্থার ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইসরি প্যানেল - টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ এব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবে।
 
সম্প্রতি কোভ্যাক্সিন উৎপাদনকারী ভারত বায়োটেকের কাছে অতিরিক্ত ব্যাখ্যা চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে শোনা গিয়েছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল কমিটি কোভ্যাক্সিনকে আপৎকালীন ব্যবহারের ছাত্রপত্র দিতে পারে। সংস্থার মুখপাত্র একথা জানিয়েছিলেন। টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ ভারত বায়োটেকের নথি খতিয়ে দেখছে বলে জানিয়েছিলেন মার্গারেট হ্যারিস।

আরও পড়ুন : কোভ্যাক্সিনের আপৎকালীন ব্যবহারের ছাড়পত্রের জন্য আরও ব্যাখ্যা চাইল WHO

এদিকে কোভ্যাক্সিন এখনও অনুমোদন না পাওয়ায় লক্ষ লক্ষ ভারতীয় ট্রাভেল করতে পারছেন না। হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক এই ভ্যাকসিন তৈরি করেছে। গত ১৯ এপ্রিল তারা আপৎকালীন ছাড়পত্রের জন্য আবেদন করে। কিন্তু হু-এর তরফে জানানো হয়েছে, সবুজ সংকেত দেওয়ার আগে তাদের সংস্থার কাছ থেকে আরও নথি প্রয়োজন। হু-এর সম্মতি ছাড়া দুই ডোজের এই ভ্যাকসিনের বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা বা বৈধতা তৈরি হবে না।

আরও পড়ুন ; দেশের ৪০-টির বেশি জেলায় টিকাকরণের হার কম, আজ বৈঠকে প্রধানমন্ত্রী

এদিকে সম্প্রতি ২ থেকে ১৮ বছরের শিশুদের জন্য কোভ্যাক্সিনের আপৎকালীন ব্যবহারে ছাড়পত্র দিয়েছে কোভিড ১৯ সংক্রান্ত সাবজেক্ট এক্সপার্ট কমিটি। ভারত বায়োটেক ১৮ বছরের কম বয়সের ক্ষেত্রে তাদের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ সম্পূর্ণ করে। গত সেপ্টেম্বরে এই ট্রায়াল পর্ব সম্পূর্ণ হয়েছে। গত মাসের শুরুতে ট্রায়াল সংক্রান্ত তথ্য ড্রাগস অ্যান্ড কম্পট্রোলার জেনারেল (ডিজিসিআই)-এর কাছে জমা দিয়েছিল ভারত বায়োটেক। 

প্রসঙ্গত, দেশের ৪০টির বেশি জেলায় ধীর গতিতে চলছে টিকাকরণ। এই সমস্ত জেলার প্রশাসনিক আধিকারকিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক মুখ্যমন্ত্রীও বৈঠকে যোগ দিতে পারেন। আজ দুপুর ১২টায় ভার্চুয়ালি ওই বৈঠক রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা, উস্কানি দেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে
বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা, উস্কানি দেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে
Murshidabad: ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন নবগ্রামে, চাঞ্চল্য ছড়াল এলাকায়
ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন নবগ্রামে, চাঞ্চল্য ছড়াল এলাকায়
KMC: বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
CM Suvendu Adhikari: নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর,
নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর, "প্রার্থী দিতে পারবে কি তৃণমূল ?.."

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget