এক্সপ্লোর

Covaxin : কোভ্যাক্সিনের আপৎকালীন ব্যবহারের ছাড়পত্রের জন্য আরও ব্যাখ্যা চাইল WHO

এর আগে শোনা গিয়েছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি টেকনিক্যাল কমিটি কোভ্যাক্সিনকে আপৎকালীন ব্যবহারের ছাত্রপত্র দিতে পারে ২৪ ঘণ্টার মধ্যেই...

নয়া দিল্লি : কোভ্যাক্সিনের আপৎকালীন ব্যবহারের ছাড়পত্রের জন্য আরও ব্যাখ্যা চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভ্যাক্সিন উৎপাদনকারী ভারত বায়োটেকের কাছে অতিরিক্ত ব্যাখ্যা চাওয়া হয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকেই এই সংক্রান্ত তথ্য তারা পেয়ে যাবে বলে আশা করছে হু। 

এর আগে শোনা গিয়েছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি টেকনিক্যাল কমিটি কোভ্যাক্সিনকে আপৎকালীন ব্যবহারের ছাত্রপত্র দিতে পারে ২৪ ঘণ্টার মধ্যেই। সংস্থার মুখপাত্র মঙ্গলবার একথা জানিয়েছিলেন। খবর অনুযায়ী, টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ ভারত বায়োটেকের নথি খতিয়ে দেখছে বলে জানিয়েছিলেন মার্গারেট হ্যারিস।

এদিকে কোভ্যাক্সিন এখনও অনুমোদন না পাওয়ায় লক্ষ লক্ষ ভারতীয় ট্রাভেল করতে পারছেন না। হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক এই ভ্যাকসিন তৈরি করেছে। গত ১৯ এপ্রিল তারা আপৎকালীন ছাড়পত্রের জন্য আবেদন করে। কিন্তু হু-এর তরফে জানানো হয়েছে, সবুজ সংকেত দেওয়ার আগে তাদের সংস্থার কাছ থেকে আরও নথি প্রয়োজন। হু-এর সম্মতি ছাড়া দুই ডোজের এই ভ্যাকসিনের বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা বা বৈধতা তৈরি হবে না।

এদিকে সম্প্রতি ২ থেকে ১৮ বছরের শিশুদের জন্য কোভ্যাক্সিনের আপৎকালীন ব্যবহারে ছাড়পত্র দিয়েছে কোভিড ১৯ সংক্রান্ত সাবজেক্ট এক্সপার্ট কমিটি। ভারত বায়োটেক ১৮ বছরের কম বয়সের ক্ষেত্রে তাদের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ সম্পূর্ণ করে। গত সেপ্টেম্বরে এই ট্রায়াল পর্ব সম্পূর্ণ হয়েছে। চলতি মাসের শুরুতে ট্রায়াল সংক্রান্ত তথ্য ড্রাগস অ্যান্ড কম্পট্রোলার জেনারেল (ডিজিসিআই)-এর কাছে জমা দিয়েছিল ভারত বায়োটেক। 

এর পরিপ্রেক্ষিতে ২- ১৮ বছরের শিশুদের কোভ্যাক্সিন দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র সংক্রান্ত সুপারিশ এক্সপার্ট কমিটি ডিসিজিআই-এর কাছে পাঠায়। ভারতে প্রথম শিশু ও কিশোরদের জন্য করোনা টিকার জন্য ছাড়পত্র দেয় এক্সপার্ট কমিটি। সাবজেক্ট এক্সপার্ট কমিটি এক বিবৃতিতে জানায়, বিস্তারিত পর্যালোচনার পর কমিটি ২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য আপৎকালীন পরিস্থিতিতে নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য ছাড়পত্রের অনুমোদন সংক্রান্ত সুপারিশ করেছে।

সেরা শিরোনাম

Accident News: মর্মান্তিক, বাস স্টপেজে অপেক্ষা করছিলেন কলেজ পড়ুয়ারা, ৩ জনকে পিষে দিল বেপরোয়া ট্রাক, আহত আরও ৫
মর্মান্তিক, বাস স্টপেজে অপেক্ষা করছিলেন কলেজ পড়ুয়ারা, ৩ জনকে পিষে দিল বেপরোয়া ট্রাক, আহত আরও ৫
Slow Poisoning: ঘনঘন অসুস্থ হচ্ছিলেন ব্যবসায়ী, ডাক্তার দেখাতেই সামনে এল ভয়ঙ্কর সত্যি, এ কী ঘটিয়েছেন তাঁর স্ত্রী
ঘনঘন অসুস্থ হচ্ছিলেন ব্যবসায়ী, ডাক্তার দেখাতেই সামনে এল ভয়ঙ্কর সত্যি, এ কী ঘটিয়েছেন তাঁর স্ত্রী
SIR News : ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের CEO-কে বড় নির্দেশ নির্বাচন কমিশনের
২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের CEO-কে বড় নির্দেশ নির্বাচন কমিশনের
Sheikh Hasina : স্বেচ্ছায় ফিরতে চান হাসিনা, অন্যদিকে প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ; কী বলল ভারত ?
স্বেচ্ছায় ফিরতে চান হাসিনা, অন্যদিকে প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ; কী বলল ভারত ?

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget