এক্সপ্লোর

Vitamin D on Covid19: কোভিড প্রতিরোধে ভিটামিন ডি নিয়ে নয়া গবেষণা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

কোভিড ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে কাজে নাও আসতে পারে ভিটামিন ডি। নয়া গবেষণাপত্রে উঠে এসেছে এই রিপোর্ট। এই বিষয়ে কী বলছেন গবেষকরা ?

কানাডা: কোভিড প্রতিরোধে কাজে আসতে পারে ভিটামিন 'ডি'। পর্যবেক্ষণমূলক পরীক্ষায় এতদিন এই পরামর্শ দিচ্ছিলেন বিশেষজ্ঞরা। যদিও নতুন গবেষণা বলছে, কোভিডের সঙ্গে ভিটামিন ডি-র এই পর্যবেক্ষণ অসম্পূর্ণ ও বিভ্রান্তিমূলক।

সম্প্রতি করোনা ভাইরাসে ভিটামিন ডি-র প্রভাব নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয় পিএলওএস মেডিসিনে। কানাডার কিউবেক-এর ম্যাকগিল ইউনিভার্সিটিতে এই নিয়ে গবেষণা করেন গাইলিউম বাটলার ল্যাপোর্তে ও তোমোকো নাকানিসি। দুজনেই জানান, কোভিড প্রতিরোধে কোনও জেনেটিক প্রমাণ দিতে পারেনি ভিটামিন-ডি। জনস্বার্থে এই ভিটামিন নিয়ে কম পরীক্ষা নিরীক্ষা হয়নি। কোভিডে ভিটামিন ডি-এর ব্যবহার এখন সবার কৌতূহলের বিষয়। যদিও গবেষণা বলছে, কোভিড প্রতিরোধে ভিটামিন ডি-এর কার্যকরিতার নগণ্য প্রমাণ হাতে এসেছে তাদের।

এ বিষয়ে নিশ্চিত হতে Mendelian randomization study শুরু করেন গবেষকরা। যেখানে কোভিডের জেনেটিভ ভ্যারিয়েন্টের সঙ্গে ভিটামিন-ডির মাত্রা বাড়িয়ে চলে পর্যবেক্ষণ। ৪১৩৪ জন কোভিড ভ্যারিয়েন্ট যুক্ত রোগীর ওপর চলে এই পরীক্ষা। পাশাপাশি গবেষণায় রাখা হয়, ১১ দেশের কোভিডমুক্ত ১,২৮,৪৮৭৬ জন নাগরিককে। মূলত, গবেষণায় দেখা হয়, ভিটামিন ডি বেশি থাকার কারণে কারও কোভিড প্রতিরোধে সুবিধা হচ্ছে কি না ?

ফাইনাল সিদ্ধান্তের সময় গবেষকরা জানান, বাইরের থেকে ভিটামিন ডি দিয়ে কোভিড প্রতিরোধে খুব একটা সুবিধা হচ্ছে না সাধারণ মানুষের। যদিও বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গবেষণার কিছু সীমাবদ্ধতা রয়েছে। পর্যবেক্ষণের সময় শরীরে ভিটামিন ডি-র অভাব রয়েছে এমন ব্যক্তিদের রাখা হয়নি গবেষণায়। গবেষকদের ধারণা, বাইরের থেকে ভিটামিন ডি নেওয়ার ফলে এইসব কোভিড রোগীর অবস্থার পরিবর্তন হতেও পারত। 

পর্যবেক্ষকদের মতে, এই গবেষণায় ইউরোপীয় কোভিড ভ্যারিয়েন্টদেরই শামিল করা হয়। ভবিষ্যতে অন্য দেশের ভ্যারিয়েন্টদের নিয়েও এই বিষয়ে গবেষণা চালানো দরকার। আপাতত কোভিড প্রতিরোধে ভিটামিন ডি নেওয়ার পক্ষপাতী নন তাঁরা। পরিবর্তে অন্য থেরাপিউটিক ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়াকেই অগ্রাধিকার দিচ্ছেন গবেষকরা।

এ প্রসঙ্গে গবেষক বাটলার ল্যাপোর্তে জানান, বেশিরভাগ ভিটামিন ডি গবেষণার ব্যাখ্যা দেওয়া খুবই কঠিন কাজ। কারণ কোভিডের গুরুতর কেসে অনেক সময় ভিটামিন ডি কম থাকাটাই স্বাভাবিক হতে পারে। বয়স্ক ব্যক্তি বা প্রবীণ নাগরিক ছাড়াও যাদের কঠিন অসুখ রয়েছে সেই ক্ষেত্রেও ভিটামিন ডি-র পরিমাণ তাদের শরীরে কম থাকে। এই ক্ষেত্রে তারা কোভিড আক্রান্ত হলে জীবনের ঝুঁকি থেকেই যায়।

সেরা শিরোনাম

Cold and Cough Medicine: সর্দি-জ্বরের এই ধরনের ওষুধ দেওয়া যাবে না শিশুদের, কী নির্দেশ সরকারের ?
সর্দি-জ্বরের এই ধরনের ওষুধ দেওয়া যাবে না শিশুদের, কী নির্দেশ সরকারের ?
Cockroach Janta Party: ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Jadavpur University News:
Jadavpur University News:
Dilip Ghosh:
NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget