এক্সপ্লোর

উমপুনে বাড়ির কোনও ক্ষতি হয়নি, তবুও মিলল ক্ষতিপূরণ, অর্ধেক কাটমানি 'নিল' তৃণমূল নেতা!

ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের তালিকা তৈরিতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তৃণমূলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ

কলকাতা: ঘূর্ণিঝড়ে বাড়ির এতটুকু ক্ষতি না হলেও সরকারি ক্ষতিপূরণ হিসাবে ২০ হাজার টাকা পেয়ে গেছেন মালিক! ঠিক তারপরই স্থানীয় তৃণমূল নেতাকে কাটমানি হিসেবে দিতে হয় অর্ধেক টাকা। মুর্শিদাবাদের জলঙ্গিতে উঠল এমনই চাঞ্চল্যকর অভিযোগ।

জলঙ্গির বাসিন্দা নাসিমুল হক বলেন, আমার বাড়ি ভাঙেনি, আমায় ফোন করে দলিলের নম্বর চান এক তৃণমূল নেতা, তারপর দেখি টাকা ঢুকেছে। তবে, অ্যাকাউন্টে ২০ হাজার টাকা ঢুকতেই, স্থানীয় তৃণমূল নেতা তথা জলঙ্গি পঞ্চায়েতের অস্থায়ী কর্মী মইদুল ইসলামকে কাটমানি দিতে হয়েছে বলে অভিযোগ!

আরেক বাসিন্দা তফিউল হাসান বলেন, টাকা ঢোকার পর তৃণমূল নেতা বলে ১০ হাজার টাকা দিতে হবে, ওটা নাকি পঞ্চায়েতে দিতে হবে, আমি ১০ হাজার দিয়েছি।

স্থানীয় সূত্রে দাবি, ওই তৃণমূল নেতা ভাড়া বাড়িতে থাকেন। তিনিও পেয়েছেন ক্ষতিপূরণের টাকা! অভিযুক্ত তৃণমূল নেতা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিলেও, তাঁর স্ত্রী ক্ষতিপূরণ পাওয়ার কথা মেনে নিয়েছেন।

দলীয় নেতার বিরুদ্ধে অভিযোগ কার্যত মেনে নিয়ে কড়া ব্যবস্থার ইঙ্গিত দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। মুর্শিদাবাদ জেলা সভাপতি আবু তাহের বলেছেন, জেলাশাসককে বলেছি তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে, আমার কাছে অভিযোগ এসেছে প্রধান থেকে নেতারা টাকা নয়ছয় করেছে, দল তদন্ত করে দোষ প্রমাণ হলে কঠোর শাস্তি দেওয়া হবে।

ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের তালিকা তৈরিতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তৃণমূলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে শাসক নেতৃত্ব কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে।

বেশ কয়েক জায়গায় কড়া পদক্ষেপও নেওয়া হয়েছে! কিছু কিছু জায়গায় টাকা ফেরতের ঘটনাও ঘটেছে। কিন্তু, তারপরও অভিযোগ ওঠা থামছে না!

যেমন, ত্রাণের টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে জীবনতলা থানা এলাকার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেও।

স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, তিনি ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ বাবদ ২০ হাজার টাকা পাওয়ার পর থেকেই তাঁর থেকে কাটমানি চেয়ে হুমকি দিচ্ছেন পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধানের অনুগামীর কাছে তিনি কিছু টাকাও দিয়েছেন বলে অভিযোগ ওই স্থানীয় বাসিন্দার।

তারপরও নিস্তার না পেয়ে মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। অভিযুক্ত পঞ্চয়েত প্রধান জানান, তিনি এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সরব হওয়ায় তাঁর বিরুদ্ধে কিছু লোক ষড়যন্ত্র করছেন।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে গাছ ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাননি, উল্টে তৃণমূলের কেন্দামারি গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্যদের আত্মীয়রা ক্ষতিপূরণ পেয়েছেন।

উত্তর ২৪ পরগনায় শাসন গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের অভিযোগ যাদের দোতলা কিংবা পাকা বাড়ি, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিয়েছে শাসক দল।

সেরা শিরোনাম

Akhruzzaman Attacks Kalyan: ‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Sheikh Hasina: ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর
ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর
Supreme Court: ব্যতিক্রমী ঘটনা সুপ্রিম কোর্টে, বিচারপতি আমানুল্লার বেঞ্চ থেকে মামলা সরিয়ে নিলেন CJI সূর্যকান্ত, রস্টার না মানার অভিযোগ
ব্যতিক্রমী ঘটনা সুপ্রিম কোর্টে, বিচারপতি আমানুল্লার বেঞ্চ থেকে মামলা সরিয়ে নিলেন CJI সূর্যকান্ত, রস্টার না মানার অভিযোগ

ভিডিও

Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Rashbehari Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, 'চাইগ্রাম ক্যান্টিন' নামে একটি রেস্তোরাঁয় আগুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ১: BJP-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে BJP-র মধ্যেই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
IPL 2027: নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Embed widget