এক্সপ্লোর

Delhi Elections Exit Poll 2025 : রাজধানীতে পালাবদল ? কুর্সি রক্ষার লড়াইয়ে পিছিয়ে AAP ? কিস্তিমাত করতে পারে BJP ? যা বলছে অধিকাংশ সমীক্ষা

Delhi Election Exit Poll : এদিন দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে ভোটপর্ব মিটতেই একের পর এক সমীক্ষার ফল সামনে আসতে শুরু করে।

নয়াদিল্লি : রাজধানীর বুকে এবার রাজনৈতিক পালাবদল ? অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে অধিকাংশ বুথফেরত সমীক্ষা। দিল্লি বিধানসভা নির্বাচনে লিড করছে বিজেপি, তেমনই দাবি অধিকাংশ সমীক্ষায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পিছনে পড়ে যেতে পারে আম আদমি পার্টি। 

এদিন দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে ভোটপর্ব মিটতেই একের পর এক সমীক্ষার ফল সামনে আসতে শুরু করে। অধিকাংশ এক্সটি পোলই বলছে, দিল্লিতে এবার সরকার গড়তে চলেছে বিজেপি। 

Matrize-এর সমীক্ষায় উঠে এসেছে, ৩৫-৪০টি আসন পেয়ে লড়াইয়ে এগিয়ে যেতে পারে বিজেপি। আম আদমি পার্টি পেতে পারে ৩২ থেকে ৩৭টি আসন। মেরেকেটে একটি আসন যেতে পারে কংগ্রেসের ঝুলিতে। অন্যদিকে, Chanakya Strategies-এর সার্ভে বলছে, ৩৯ থেকে ৪৪টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির। আপের ঝুলিতে ঢুকতে পারে ২৫ থেকে ২৮টি আসন। খুব জোরে ২-৩টি আসন পাবে কংগ্রেস।

দিল্লির ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, বলে ইঙ্গিত দিয়েছে Peoples Pulse-ও। ২৭ বছর পর ক্ষমতায় প্রত্যাবর্তন হতে পারে গেরুয়া শিবিরের। ক্ষমতাচ্যুত হতে পারে AAP। ৫০-৬০টি আসনে জিততে পারে বিজেপি। এমনই বলছে তারা।

তবে, AAP গড় অক্ষত রাখবে বলে উঠে এসেছে Mind Brink-এর বুথফেরত সমীক্ষায়। ৪৪-৪৯টি আসন পেতে পারে তারা। বিজেপির ঝুলিতে যেতে পারে ২১-২৫টি আসন। কংগ্রেসের খাতা নাও খুলতে পারে। খুললেও ১টি আসন পাবে বলে দাবি সমীক্ষায়। 

WeePreside-এর সমীক্ষায় উঠে এসেছে, বিজেপি পেতে পারে ১৮-২৩টি আসন। আপের ঝুলিতে যেতে পারে ৪৬-৫২টি আসন। কংগ্রেস সর্বাধিক একটি আসন পেতে পারে।

DV Research - এর সমীক্ষা অনুযায়ী, ৩৬ থেকে ৪৪টি আসন পেতে পারে বিজেপি। আপ পেতে পারে ২৬ থেকে ৩৪টি আসন। একটি আসন পাবে না কংগ্রেস, দাবি সমীক্ষায়।

একের পর এক সমীক্ষায় দলের জয়লাভের সম্ভাবনা উঠে আসতেই আত্মবিশ্বাসী বিজেপি। "সব এক্সটি পোলের রেজাল্ট বলছে, বিজেপি লিড করছে। আমরা সেটাই বলছি যে, দিল্লিতে বিজেপি সরকার গড়তে চলেছে। মানুষ অরবিন্দ কেজরিওয়ালের ১১ বছরের শাসনকে প্রত্যাখ্যান করেছেন।" এমনই প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ যোগিন্দর চাণ্ডোলিয়া। 

যদিও AAP নেতা সুশীল গুপ্ত সংবাদ সংস্থাকে বলেছেন, "এটা আমাদের চতুর্থ নির্বাচন। প্রত্যেক বারই সমীক্ষায় উঠে এসেছে দিল্লিতে AAP সরকার গড়বে না। অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মানুষের জন্য কাজ করেছেন। আমরা আম আদমি পার্টির পক্ষেই ফল দেখব। আমরাই সরকার গড়ব।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nihang Sikh Attack: গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget