এক্সপ্লোর

Delta Flight Hit by Firework: বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা

Plane Hit by Firework: তীব্র শব্দে বাজি ফাটল। বিমানের গায়ে ধাক্কা মারল মর্টার। অল্পের জন্য রক্ষা।

শিকাগো: বাজি ফাটিয়ে স্বাধীনতা দিবস উদযাপন। অল্পের জন্য রক্ষা পেল যাত্রীভর্তি বিমান। অবতরণের সময় বাজির মর্টার ধাক্কা মারল বিমানের বিমানের গায়ে। তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক। বিমানের ঠিক নীচেই তীব্র শব্দে বাজি ফাটে বলে জানা যাচ্ছে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। (Plane Hit by Firework)

৪ জুলাই স্বাধীনতা উদযাপন করে আমেরিকা। আতসবাজি, শব্দবাজি, কিছুই বাদ যায় না। সেই উদযাপনের সময়ই বিপত্তি ঘটল এবার। আটলান্টা থেকে শিকাগোয় অবতরণ করছিল ডেলটা এয়ারলাইন্সের একটি যাত্রীভর্তি বিমান। সেই সময় বাজির মর্টার সরাসরি বিমানটির গায়ে ধাক্কা মারে। (Delta Flight Hit by Firework)

আরও পড়ুন: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল

স্থানীয় সময় শনিবার সন্ধে ৭টা বেজে ৩৬ মিনিটে যাত্রীদের নিয়ে আটলান্টা ছাড়ে ডেলটা এয়ারলাইন্সের ১০৭৬ বিমানটি। রাত ৮টা বেজে ৩৮ মিনিটে শিকাগোর মিডওয়ে বিমানবন্দরে অবতরণের সময়ই বাজির সংস্পর্শে আসে বিমানটি।  এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে বিমানের কর্মীরা জানান, তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। ধাক্কা লাগে বিমানের গায়ে। রানওয়েতে অবতরণ করার ঠিক আগে ওই ঘটনা ঘটে। মাটি থেকে তখন ২৫০ ফুট উচ্চতা ছিল বিমানটির।

ATC.com জানিয়েছে, পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে বিষয়টি জানান। বলেন, “আমাদের বিমানে বাজি আঘাত করেছে। আমরা অবতরণ করছি।” NBC যে অডিও কথোপকথন তুলে ধরে তাতে পাইলটকে বলতে শোনা যায়, “জোর শব্দে হয়েছে। গেটে পৌঁছনোর পর দেখতে হবে। আমাদের মনে হচ্ছে মর্টার ধাক্কা মেরেছে হয়ত। কিন্তু তীব্র শব্দ শোনা গিয়েছে।”

আরও পড়ুন: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিমানটির ঠিক নীচে বাজি ফাটে, যার মর্টার ছিটকে গিয়ে ধাক্কা মারে বিমানটিতে। শিকাগো পুলিশকেও জানানো হয়েছে বিষয়টি। বাজির মর্টারের আঘাতে বিমানটির সামান্য ক্ষতি হয়েছে, রং উঠে গিয়েছে। আর কোনও ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

পরবর্তীতে ডেলটা এয়ারলাইন্স জানায়, নিরাপদেই রানওয়েতে অবতরণ করে বিমানটি। বিমানটির অবস্থা খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দাবি, এমন একাধিক খবর পাওয়া গিয়েছে। বিমান সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে বাজি নিয়ে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Road Accident : ফুটপাতে বিশ্রামরত পরিবারের উপর উঠে পড়ল নিয়ন্ত্রণহীন চারচাকা গাড়ি, দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু; জখম আরও ২
ফুটপাতে বিশ্রামরত পরিবারের উপর উঠে পড়ল নিয়ন্ত্রণহীন চারচাকা গাড়ি, দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু; জখম আরও ২
West Bengal News Live Updates: গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়

ভিডিও

Murshidabad | স্ট্যান্ড তোলা নিয়েই এবার স্টেশন মাস্টারকে ধমকানোর অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ২ ।২৯-এর ভোটে মোদির বিরুদ্ধে রাহুলকেই মুখ মানছেন মমতা-সহ বিরোধী নেতৃত্ব?
GhantaKhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ১ । দেশজুড়ে কর্মসূচি BJPর | কলকাতায় মিছিলে নিতিন নবীন | ABP Ananda LIVE
Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget