এক্সপ্লোর

Ayodhya: ডেস্টিনেশন অযোধ্যা, ভর্তি হোটেল, ট্রেনের টিকিটে আকাল

Ayodhya: গোটা দেশ থেকেই অযোধ্য়া যাওয়ার হিড়িক। অযোধ্য়ামুখী বেশিরভাগ ট্রেনেরই টিকিট ওয়েটিংয়ে। কলকাতা থেকে সরাসরি অযোধ্য়া যাওয়া যায় দুটি ট্রেনে।

কলকাতা: গোটা দেশের ডেস্টিনেশন এখন একটাই, অযোধ্য়া (Ayodhya)। অযোধ্য়ামুখী প্রায় সমস্ত ট্রেনেই টিকিটের মারাত্মক আকাল। কলকাতা থেকে অযোধ্য়াগামী ২ টি ট্রেনেই ওয়েটিং ১০০-র ওপরে। কলকাতা থেকে অযোধ্য়া এখনও কোনও সরাসরি বিমান পরিষেবা চালু হয়নি। এরইমধ্য়ে, কাল ৬টি বন্দে ভারত ও ২ টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্য়ে একটি অমৃত ভারত পাচ্ছে বাংলা।

টিকিটের মারাত্মক আকাল: কলকাতা থেকে কালীকূট, যোধপুর থেকে চণ্ডীগঢ়, ভারতের সব পথই এখন গিয়ে মিশছে অযোধ্যায়। গন্তব্য়, একটাই সরযূ পাড়, রামলালার মন্দির। আগামী ২২ তারিখ উদ্বোধন হবে রাম মন্দিরের। তার আগে অযোধ্য়ার হোটেলগুলিতে তিল ধারণের জায়গা নেই। প্রায় সব হোটেলের সব ঘর বুকড। খালি নেই ধর্মশালাও। এমনকি ফাঁকা নেই হোম স্টেগুলিও। গোটা দেশ থেকেই অযোধ্য়া যাওয়ার হিড়িক। অযোধ্য়ামুখী বেশিরভাগ ট্রেনেরই টিকিট ওয়েটিংয়ে। কলকাতা থেকে সরাসরি অযোধ্য়া যাওয়া যায় দুটি ট্রেনে। একটি দুন এক্সপ্রেস। যেটি ছাড়ে হওড়া থেকে। আরেকটি কলকাতা জাঠ এক্সপ্রেস। যা কলকাতা টার্মিনাল থেকে ছাড়ে। জানুয়ারির মাঝামাঝি দুটি ট্রেনেরই সব টিকিট বুকড। ১০০-র ওপরে রয়েছে ওয়েটিং। নতুন করে টিকিট কাটলে কনফার্ম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

শনিবারই অযোধ্য়ায় রোড শো করবেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে উদ্বোধন করবেন ৬টি বন্দে ভারত ও ২ টি অমৃত ভারত এক্সপ্রেসের। তার মধ্য়ে একটি ট্রেন পেয়েছে বাংলা। মালদা থেকে বেঙ্গালুরু ৪৩ ঘণ্টায় মালদা থেকে বেঙ্গালোরে পৌঁছবে ট্রেনটি। ইতিমধ্য়েই মালদা টাউন স্টেশনে পৌঁছে গেছে ট্রেনটি। উদ্বোধনের আগেই সেই ট্রেন ঘিরে আগ্রহ তুঙ্গে। এই ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ট্রেনে মোট ২২টি কামরা। শনিবার অযোধ্য়ায় মহর্ষি বাল্মিকীর নামাঙ্কিত নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে, কলকাতা থেকে অযোধ্য়া এখনও কোনও সরাসরি বিমান পরিষেবা চালু হয়নি। এদিকে, অযোধ্য়া থেকে আমন্ত্রণ স্বরূপ আলিপুরদুয়ারে এসে পৌঁছেছে চালভর্তি কলস। সেই কলস নিয়ে জয়গাঁয় মিছিল করে হিন্দু জাগরণ মঞ্চ। বর্তমানে হনুমান মন্দিরে রাখা হয়েছে এই কলস। এই চাল বিলি করেই শুরু হবে আমন্ত্রণ জানানো।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: East Midnapore: BJP পঞ্চায়েত সদস্য সুপারিশ করলে মিলবে কাস্ট সার্টিফিকেট! নির্দেশ ঘিরে তুঙ্গে বিতর্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget