এক্সপ্লোর

East Midnapore: BJP পঞ্চায়েত সদস্য সুপারিশ করলে মিলবে কাস্ট সার্টিফিকেট! নির্দেশ ঘিরে তুঙ্গে বিতর্ক

Khejuri: গত পঞ্চায়েত নির্বাচনে নিজকসবা গ্রাম পঞ্চায়েতে, ২৮ আসনের মধ্যে ১৬টিতে জিতেছে বিজেপি ও ১২টি তৃণমূলের দখলে রয়েছে।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: বিজেপির (BJP) পঞ্চায়েত সদস্য সুপারিশ করলে, তবেই মিলবে কাস্ট সার্টিফিকেট। খেজুরিতে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানের এহেন নির্দেশ ঘিরে তুঙ্গে বিতর্ক। তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা একবার ভুয়ো সুপারিশ করেছিলেন, তাই এই নির্দেশ বলে সাফাই দিয়েছেন প্রধান। এর বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।

নির্দেশ ঘিরে তুঙ্গে বিতর্ক: ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরেই, তুমুল বিতর্ক পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। গত পঞ্চায়েত নির্বাচনে নিজকসবা গ্রাম পঞ্চায়েতে, ২৮ আসনের মধ্যে ১৬টিতে জিতেছে বিজেপি ও ১২টি তৃণমূলের দখলে রয়েছে। খেজুরির উত্তর বোগা গ্রামের একাধিক বাসিন্দার অভিযোগ, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের সুপারিশে জাতিগত শংসাপত্র আনতে গেলেও, প্রধান তা মানতে চাননি। অন্য অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্যের থেকে সুপারিশ করিয়ে আনতে বলছেন তিনি। মধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বিজেপি পঞ্চায়েত সদস্যের সুপারিশে না যাওয়ায় কাস্ট সার্টিফিকেট দিলেন না পঞ্চায়েত প্রধান। উল্টে গ্রামবাসীরা কারণ জানতে চাইলে, জুটল ধমক।

বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিডিওর কাছেও লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন দিব্যেন্দু মিদ্যা নামে আরও এক গ্রামবাসী। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও। বিজেপির পঞ্চায়েত প্রধানের এহেন আচরণের বিরুদ্ধে, তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। খেজুরি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শ্যামল মিশ্র বলেন, “গ্রাম পঞ্চায়েতের প্রধান মনে করছেন তিনি বিজেপির চেয়ারে বসে আছেন। তার জন্য তিনি বিজেপি কার্যকর্তাদের কাছ থেকে সই করিয়ে নিয়ে যেতে বলছেন। অন্যথায় তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যদের সই করে নিয়ে গেলে কাউকেই শংসাপত্র দেওয়া হচ্ছে না। ফিরিয়ে দেওয়া হচ্ছে। আগামী দিনে এ ব্যাপারে আমরা বৃহত্তর আন্দোলন করব।’’            

এদিকে বিতর্কের মুখে পড়ে আবার অন্য সাফাই দিয়েছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান মৌসুমী পাত্র মণ্ডল। তিনি বলেন, “তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা একাধিকবার ভুয়ো সুপারিশ করেছিলেন। এর জন্য বিপাকেও পড়তে হয়েছে। তাই শুধুমাত্র যাচাই করে দেখার জন্য আমরা আর একজন পঞ্চায়েত সদস্যর কাছ থেকে সই করিয়ে নিয়ে আসতে বলেছি।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: WB Gas Price:'বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনলে ৪৫০ টাকা গ্যাস,' এল প্রতিশ্রুতি

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget