এক্সপ্লোর

DGCA Show Cause Notice : বিমানবন্দরে বাসে বসে রইলেন যাত্রীরা, না নিয়েই উড়ে গেল বিমান! শো-কজ নোটিশ

DGCA : বিমান (GoFirst Flight) সংস্থার তরফে বিবৃতি জারি করে ক্ষমা চাওয়া হলেও মোটেই থামছে না তাদের বিরুদ্ধে তৈরি হওয়া ক্ষোভ। কীভাবে ঘটল এমন ঘটনা, জানতে চেয়ে বিমান সংস্থাকে শো-কজ নোটিশ পাঠিয়েছে ডিজিসিএ

বেঙ্গালুরু : বিমান ধরবেন বলে বাসে উঠেছিলেন যাত্রীরা। নির্দিষ্ট সময়ে বাস ধরে গিয়ে বিমানে ওঠার অপেক্ষা করলেও টারম্যাকেই ঠায় দাঁড়িয়ে রইলেন যাত্রীরা। ৫৫ জন যাত্রীর ধৈর্য্যের বাঁধ যখন ভাঙছে তখনই তারা জানলেন তাজ্জব করে দেওয়ার মতো খবর। টিকিট থাকা যাত্রীদের না নিয়েই উড়ে গিয়েছে বিমান ! বেঙ্গালুরু বিমানবন্দরে (Bengaluru Aiport) বেঙ্গালুরু থেকে দিল্লিগামী গো ফার্স্টের বিমানের যাত্রীদের সঙ্গী হয়েছে এমনই চমকে দেওয়ার মতো অভিজ্ঞতা।

বিমানবন্দরের টারম্যাকে দাঁড়িয়েই অনেক যাত্রী তাঁদের গোটা বিড়ম্বনা পর্বের কথা জানিয়ে উগড়ে দেন ক্ষোভ। সোমবার যে ঘটনার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। আর যে ঘটনার পরের দিন গো ফার্স্ট বিমান (GoFirst Flight) সংস্থার তরফে বিবৃতি জারি করে ক্ষমা চাওয়া হলেও মোটেই থামছে না তাদের বিরুদ্ধে তৈরি হওয়া ক্ষোভ। পাশাপাশি কীভাবে ঘটল এমন ঘটনা, সেটা জানতে চেয়ে বিমান সংস্থাকে শো-কজ নোটিশ পাঠিয়েছে ডিজিসিএ (DGCA)।  

সোমবার ভোরবেলা বেঙ্গালুরু থেকে নয়াদিল্লি উড়ে যাওয়ার কথা ছিল গো ফার্স্টের জি ৮ ১১৬ বিমানের। তুলনামূলক সস্থায় বিমানের টিকিট পাওয়া যায় বলেই সাতসকালের বিমান হলেও টিকিট কেটেছিলেন অনেক যাত্রীই। তাঁরা নির্দিষ্ট সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছে বিমান ধরার আগের যাবতীয় কাজকর্মও সারেন। চেক ইনের পর কিছুটা অপেক্ষা ও তারপর বাস ধরে টারম্যাকে বিমান ধরার জন্য পৌঁছেও যান ৫৫ জন যাত্রী। কিন্তু তারা সেখানে গিয়ে জানতে পারেন, বিমান তাঁদের না নিয়েই উড়ে গিয়েছে। যে প্রসঙ্গে গো ফার্স্ট জানায় যোগাযোগের অভাবের জেরে অনভিপ্রেত এই ভুল হয়েছে।

যদিও বিমান সংস্থার এহেন 'বিপত্তি' ও তাঁদের হেনস্থার কথা বিভিন্ন সোশ্যাল সাইটে জানিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসকে ট্যাগও করেন অনেকে। বিমানযাত্রীদের বিপত্তির যে খবর কার্যত ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। যে খবর পৌঁছে যায়, কেন্দ্রের বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র কাছে।

বিমানবন্দরের লাউঞ্জে ফেরার পর ঘণ্টাচারেকের মতো আরও অপেক্ষার শেষে শেষমেশ সকাল ১০ টা নাগাদ এয়ার ইন্ডিয়ার একটি বিমানে জায়গা করে দিয়ে বেঙ্গালুরু থেকে দিল্লি পাঠানো হয় বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের।

 

আরও পড়ুন- ১৫০ বছরে এই প্রথম, কেন বার বার পিছনো হচ্ছে জনগণনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget