এক্সপ্লোর

Xi Jinping : "টাটকা সবজি পাচ্ছেন ?", ভারত-সীমান্তে মোতায়েন চিন সেনাকে প্রশ্ন জিনপিংয়ের

India-China Border : গালওয়ান-ডোকলাম থেকে তাওয়াং। একাধিকবার চিন সেনাকে রুখে দিয়েছে ভারতীয় বাহিনী

বেজিং : সাম্প্রতিক সময়ে সীমান্তে ভারত-চিন সেনা-সংঘাত দেখা গেছে একাধিক বার। গালওয়ান-ডোকলাম থেকে তাওয়াং। একাধিকবার চিন সেনাকে রুখে দিয়েছে ভারতীয় বাহিনী। পরিস্থিতি সাময়িক স্থিতিশীল হলেও, পরে আবার উত্তেজনা ছড়িয়েছে। এই আবহে এবার পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্তে কর্তব্যরত চিন সেনার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বললেন প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। তাদের যুদ্ধ-প্রস্তুতির কথা জানতে চান তিনি। পিপলস লিবারেশন আর্মির (People's Liberation Army) সদর দফতর থেকে বাহিনীর সঙ্গে কথা হয় শি-র। 

চিনের শাসক দল কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি এবং পিএলএ-র কমান্ডার-ইন-চিফ পদেও রয়েছেন জিনপিং। শুক্রবার বাহিনীর সঙ্গে কথোপকথনের সময় তিনি উল্লেখ করেন, কীভাবে সংশ্লিষ্ট এলাকার (পূর্ব লাদাখ) দ্রুত পটপরিবর্তন হচ্ছে এবং কীভাবে তার প্রভাব পড়েছে সেনার ওপর। আলোচনা চলাকালীন জিনপিং সেনার যুদ্ধ-প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখেন। সেই সময় এক জওয়ান জানান, তাঁরা ক্রমাগত সীমান্তে নজর রাখছেন। পাল্টা জিনপিংও জানতে চান, সেখানে তাঁরা কী অবস্থায় রয়েছেন এবং টাটকা সবজি পাচ্ছেন কি না।  

এর আগে গালওয়ানে দুই দেশের সেনা মুখোমুখি হয়েছিল। সীমান্ত বিবাদ গড়িয়েছিল রক্তক্ষয়ী সংঘর্ষে। ষাটের দশকের যুদ্ধের পরে সেটাই ছিল ভারত-চিনের মধ্যে সরাসরি প্রথম রক্তক্ষয়ী বিবাদ। ওই ঘটনায় অন্তত ২০ জন ভারতীয় জওয়ান মারা যান। চিনের তরফে সরকারিভাবে স্বীকার করা না হলেও নানা সূত্রে খবর পাওয়া যায়, ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন একাধিক চিনা জওয়ানও।

গত ডিসেম্বর মাসে অরুণাচল প্রদেশেও উত্তেজনা ছড়ায় । ওই এলাকায় দীর্ঘদিন ধরেই ভারতীয় ভূখণ্ডের ভিতরে ঢোকার চেষ্টা চালাচ্ছে চিন। বারবার অরুণাচলকে নিজেদের এলাকা বলে দাবিও করেছে চিন সরকার। সেই অরুণাচলের তাওয়াংয়েই ভারতের এলাকায় ঢুকে পড়ার অভিযোগ ওঠে চিন সেনার বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই ঘটনায় পাল্টা ভারতের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলে চিন। তারা দাবি করে, তারা নয়, ভারতের সেনাই চিনা ভূখণ্ডের মধ্যে ঢুকেছিল। চিনের দাবি, বেআইনি ভাবে ভারত-চিন সীমান্তের বিতর্কিত এলাকায় চলে আসে ভারতীয় সেনা। তারা নাকি চিনা টহলদারি দলকে বাধা দেয়। সেই কারণেই নাকি ঝামেলা হয়েছে।

সূত্রের খবর, অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে গত ৯ ডিসেম্বর উভয় পক্ষের সংঘর্ষে চিনা বাহিনীকে কড়া জবাব দেয় ভারত। সংঘর্ষে ভারতীয় জওয়ানদের থেকে চিনা জওয়ানদের জখম হওয়ার সংখ্যা বেশি। ওই সূত্রের আরও দাবি, চিনারা প্রায় ৩০০ সেনা নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়ে এসেছিল। কিন্তু তৈরি ছিল ভারতীয় সেনাও। তবে ৯ ডিসেম্বর চিনা সেনা এবং ভারতীয় সেনার মুখোমুখি সংঘর্ষের পরপরই সেখান থেকে দুই দেশের বাহিনী সরে যায়। ফলে সংঘর্ষ আর বেশি দূর এগোয়নি।

আরও পড়ুন ; তাওয়াং-কাণ্ডে ভারতের ঘাড়ে দোষ চাপাল চিন, কী অভিযোগ?

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
CJP Protest : 'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget