এক্সপ্লোর

Indo-China Border Clash: তাওয়াং-কাণ্ডে ভারতের ঘাড়ে দোষ চাপাল চিন, কী অভিযোগ?

Tawang Face-off: ৯ ডিসেম্বর চিনা সেনা এবং ভারতীয় সেনার মুখোমুখি সংঘর্ষের পরপরই সেখান থেকে দুই দেশের বাহিনী সরে যায়। ফলে সংঘর্ষ আর বেশি দূর এগোয়নি।

নয়াদিল্লি: গালওয়ান-ডোকলামের পর তাওয়াং। অরুণাচল প্রদেশে চিন সীমান্তে ফের উত্তেজনা। ওই এলাকায় দীর্ঘদিন ধরেই ভারতীয় ভূখণ্ডের ভিতরে ঢোকার চেষ্টা চালাচ্ছে চিন। বারবার অরুণাচলকে নিজেদের এলাকা বলে দাবিও করেছেন চিন সরকার। এবার সেই অরুণাচলের তাওয়াংয়েই ভারতের এলাকায় ঢুকে পড়ার অভিযোগ উঠেছে চিন সেনার বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই ঘটনায় এবার পাল্টা ভারতের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলল চিন। তাদের দাবি, তারা নয় ভারতের সেনাই চিনা ভূখণ্ডের মধ্যে ঢুকেছিল। চিনের দাবি, বেআইনি ভাবে ভারত-চিন সীমান্তের বিতর্কিত এলাকায় চলে আসে ভারতীয় সেনা। তারা নাকি চিনা টহলদারি দলকে বাধা দেয়। সেই কারণেই নাকি ঝামেলা হয়েছে।

কী ঘটেছিল:
সূত্রের খবর, অরুণাচল প্রদেশের তাওয়াঙ সেক্টরে গত ৯ ডিসেম্বর উভয় পক্ষের সংঘর্ষে চিনা বাহিনীকে কড়া জবাব দিয়েছে ভারত। সংঘর্ষে ভারতীয় জওয়ানদের থেকে চিনা জওয়ানদের জখম হওয়ার সংখ্যা বেশি। ওই সূত্রের আরও দাবি, চিনারা প্রায় ৩০০ সেনা নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়ে এসেছিল। কিন্তু তৈরি ছিল ভারতীয় সেনাও। তবে ৯ ডিসেম্বর চিনা সেনা এবং ভারতীয় সেনার মুখোমুখি সংঘর্ষের পরপরই সেখান থেকে দুই দেশের বাহিনী সরে যায়। ফলে সংঘর্ষ আর বেশি দূর এগোয়নি। 

 

এর আগে গালওয়ানেও:
এর আগে গালওয়ানে দুই দেশের সেনা মুখোমুখি হয়েছিল। সীমান্ত বিবাদ গড়িয়েছিল রক্তক্ষয়ী সংঘর্ষে। ষাটের দশকের যুদ্ধের পরে সেটাই ছিল ভারত-চিনের মধ্যে সরাসরি প্রথম রক্তক্ষয়ী বিবাদ। ওই ঘটনায় অন্তত ২০ জন ভারতীয় জওয়ান মারা যান। চিনের তরফে সরকারিভাবে স্বীকার করা না হলেও নানা সূত্রে খবর পাওয়া যায় ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন একাধিক চিনা জওয়ানও।      

এই পরিস্থিতিতে আজ সংসদে এনিয়ে বিবৃতি জারি করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'ভারত-চিন উভয় পক্ষের সেনার সংঘর্ষে কোনও জওয়ান মারা যাননি। বা গুরুতর জখম হয়নি। সংঘর্ষের পর কূটনৈতিক স্তরে ভারত সরকার চিনের সঙ্গে কথা বলেছে। সীমান্তে যে কোনও রকম চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমাদের বাহিনী।' তাঁর সংযোজন, পিএলএ-কে সাহসিকতার সঙ্গে রুখে দিয়েছে আমাদের সেনাবাহিনী। যাতে ওরা আমাদের এলাকায় ঢুকে না পড়ে। ওদের কার্যত নিজেদের ঘাঁটিতে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন জখম হয়েছেন। কিন্তু, কোনও প্রাণহানি বা গুরুতরভাবে কেউ জখম হননি।

চিনের তরফে বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়ান ওয়েবিন বলেন, আমাদের কাছে যতটা খবর তাতে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি সার্বিকভাবে স্থিতিশীল আছে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে কূটনৈতিক ও সামরিক স্তরে বাধাহীন আলোচনা চলছে।

আরও পড়ুন: 'কেন্দ্রের নীতির জন্যই আগ্রাসী চিন', সীমান্তে সংঘর্ষ ইস্যুতে সুর চড়াচ্ছে বিরোধীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget