এক্সপ্লোর

আমেরিকায় যাওয়া আর সহজ হবে না, ৪১টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করছেন ট্রাম্প, তালিকায় কারা

USA News: তালিকায় ৪১ টি দেশের নাম অন্তর্ভুক্ত রয়েছে, যা তিনটি পৃথক গোষ্ঠীতে বিভক্ত । এই তালিকায় পাকিস্তানের নামও রয়েছে, যার ফলে পাকিস্তানি নাগরিকদের জন্য আমেরিকা ভ্রমণ আগামী দিনে নিষিদ্ধ হতে পারে।

 আমেরিকার ট্রাম্প প্রশাসন শীঘ্রই ৪১ টি দেশের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে। রয়টার্স সংবাদ সংস্থার প্রতিবেদনের মতে, একটি অভ্যন্তরীণ নোটিশে কয়েক ডজন দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার কথা প্রকাশ করা হয়েছে। তালিকায় ৪১ টি দেশের নাম অন্তর্ভুক্ত রয়েছে, যা তিনটি পৃথক গোষ্ঠীতে বিভক্ত । এই তালিকায় পাকিস্তানের নামও রয়েছে, যার ফলে পাকিস্তানি নাগরিকদের জন্য আমেরিকা ভ্রমণ আগামী দিনে নিষিদ্ধ হতে পারে।

তিন গ্রুপ কী কী

  • প্রথম গোষ্ঠীতে ১০ টি দেশ রয়েছে, যার মধ্যে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা এবং উত্তর কোরিয়া প্রধান। এই দেশগুলির নাগরিকদের ভিসায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
  • দ্বিতীয় গোষ্ঠীতে পাঁচটি দেশ ইরিত্রিয়া, হাইতি, লাওস, মায়ানমার এবং দক্ষিণ সুদান অন্তর্ভুক্ত। এই দেশগুলির ক্ষেত্রে আংশিক বিধি নিষেধ চাপানো হতে পারে। এর ফলে পর্যটক এবং স্টুডেন্ট ভিসা এবং অন্যান্য অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও থাকতে পারে।
  • তৃতীয় গোষ্ঠীতে ২৬ টি দেশ রয়েছে, যার মধ্যে বেলারুশ, পাকিস্তান এবং তুর্কমেনিস্তান অন্তর্ভুক্ত। এই দেশগুলির নাগরিকদের জন্য ভিসা জারির ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তবে, এই দেশগুলিকে ৬০ দিনের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত যে সমস্যাগুলি রয়েছে, তা দূর করার সুযোগ দেওয়া হবে।

তালিকায় পরিবর্তন হতে পারে

প্রতিবেদনের মতে, নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক প্রশাসনিক কর্তা  জানিয়েছেন, এই তালিকায় পরিবর্তনও হতে পারে। অর্থাৎ কিছু নতুন দেশ যোগ করা যেতে পারে তালিকায়। আবার কিছু দেশের নাম বাদও দেওয়া যেতে পারে। চূড়ান্ত তালিকা প্রশাসনের অনুমোদনের পরেই প্রকাশিত হবে। ট্রাম্প প্রশাসনের এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ নতুন কিছু নয়। প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম ইনিংসেও  সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

এবারওডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইলেকশনে জয়ী হওয়ার পরপরই, ২০ জানুয়ারি একটি আদেশ জারি করেছিলেন, যাতে আমেরিকায় প্রবেশ করতে চাওয়া বিদেশী নাগরিকদের বিষয়ে নিয়মকানুন আরও কঠিন করার ইঙ্গিত দেওয়া হয়েছিল।  ক্যাবিনেটের কয়েকজন সদস্যকে ২১ মার্চের মধ্যে সেই সব দেশের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল, যাদের উপর আমেরিকা ভ্রমণ আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল। এছাড়াও  ২০২৩ সালের অক্টোবর মাসে দেওয়া এক ভাষণে ট্রাম্প আমেরিকার নিরাপত্তার জন্য গাজা, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য দেশের নাগরিকদের আমেরিকায় ঢোকার ক্ষেত্রে  নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছিলেন। 

সেরা শিরোনাম

Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."

ভিডিও

Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget