এক্সপ্লোর

Donald Trump: ‘৭টি যুদ্ধবিমান নামানো হয়, ২৪ ঘণ্টা সময় দিয়েছিলাম ওদের’, ভারত ও পাকিস্তানকে নিয়ে ফের বড় দাবি ট্রাম্পের

India-Pakistan Conflict: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন ফের একবার ভারত ও পাকিস্তানের সংঘাত নিয়ে মুখ খুললেন ট্রাম্প।

নয়াদিল্লি: ফের ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য নিয়ে তিনি চাপসৃষ্টি করেছিলেন, ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন বলে দাবি তাঁর। শুধু তাই নয়, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতে মোট সাতটি বিমান নামানো হয় বলে দাবি করেছেন তিনি। এর আগে যদিও পাঁচটি বিমানের কথা বলেছিলেন তিনি। (India-Pakistan Conflict)

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন ফের একবার ভারত ও পাকিস্তানের সংঘাত নিয়ে মুখ খুললেন ট্রাম্প। তিনি বলেন, “ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চরম হচ্ছিল, পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছিল। সাতটি বিমান নামিয়ে ফেলেছিল ওরা। দুই পক্ষই ফুটছিল। আমি ওদের বলেছিলাম, ‘ব্যবসা চাও কি? যুদ্ধ করলে আমরা ব্যবসা করব না। ২৪ ঘণ্টা সময় দিলাম, মিটিয়ে নাও’। তার পর আর যুদ্ধ হয়নি। একাধিক বার এই নীতি প্রয়োগ করেছি আমি। প্রয়োজন পড়লেই বাণিজ্যের শর্ত সামনে রাখি।” (Donald Trump)

ট্রাম্প আরও বলেন, “ইরানের ক্ষেত্রেই কী করলাম দেখুন। আমি সব যুদ্ধ বন্ধ করেছি। ভারত ও পাকিস্তানের মধ্যেও যুদ্ধ বড় আকার ধারণ করতে পারত। সাতটি যুদ্ধ বন্ধ করেছি। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধও থামাতে পারব বলে আশা করছি। ৭০০০ সৈনিক মারা গিয়েছে গত সপ্তাহেই।”

এই প্রথম নয়, গত কয়েক মাসে বার বার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প। পাকিস্তান তাঁর সেই দাবিতে সিলমোহর দিলেও, ভারতের নরেন্দ্র মোদি সরকার বরাবর তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা অস্বীকার করে আসছে। পাকিস্তানের তরফে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয় এবং ভারত তা গ্রহণ করে বলে দাবি দিল্লির। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারতের উপর ৫০ শতাংশ ‘শুল্ক শাস্তি’ চাপিয়েছেন ট্রাম্প। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতকে শাস্তি দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। বৃহস্পতিবার মধ্যরাত থেকে চড়া শুল্ক কার্যকর হওয়ার কথা। 

আর সেই আবহেই ফের ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প, যা নিয়ে মোদি সরকারকে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। ট্রাম্পের সঙ্গে নিজের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করিয়ে মোদিকে কটাক্ষ করেছেন তিনি। এর আগে, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে পাঁচটি বিমান নামানো হয় বলে দাবি করেছিলেন ট্রাম্প। ভারতের তরফে সরকারি ভাবে সেই দাবিতে সিলমোহর দেওয়া না হলেও, সেনা আধিকারিকদের অনেকেই ক্ষয়ক্ষতির কথা মেনে নিয়েছেন। তবে ভারত যে পাকিস্তানের উপর জোরাল আঘাত হানে, সেকথাও জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget